নিজস্ব প্রতিবেদক:
পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সভাপতি এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সদ্য সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের স্থলাভিষিক্ত হলেন এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া নবগঠিত এই কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন খুলনা-৩ আসনের রকিবুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মোঃ নুরুল ইসলাম এবং কুমিল্লা-৯ আসনের মোঃ আবুল কালাম।
যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৩ আসনের আলহাজ্ব মোঃ জি কে গউছ, গোপালগঞ্জ-১ আসনের মোঃ সেলিমুজ্জামান মোল্ল্যা, নারায়ণগঞ্জ-২ আসনের মোঃ নজরুল ইসলাম আজাদ এবং পিরোজপুর-১ আসনের মাসুদ সাঈদী। যুগ্ম কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। এছাড়া মহিলা বিষয়ক সম্পাদিকা পদে সংরক্ষিত মহিলা আসন-৯-এর হেলেন জেরিন খান এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা পদে সংরক্ষিত মহিলা আসন-৪-এর রেহানা আক্তার রানু নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— চাঁদপুর-৩ আসনের শেখ ফরিদ আহম্মেদ, ময়মনসিংহ-৫ আসনের মোহাম্মদ জাকির হোসেন, গোপালগঞ্জ-৩ আসনের এস এম জিলানী, সুনামগঞ্জ-৩ আসনের মোহাম্মদ কয়ছর আহমেদ, সিরাজগঞ্জ-৫ আসনের আমিরুল ইসলাম খান, গাজীপুর-২ আসনের এম মঞ্জুরুল করিম রনি, সংরক্ষিত মহিলা আসন-৮-এর সাকিলা ফারজানা, মাদারীপুর-১ আসনের সাঈদ উদ্দিন আহমাদ হানজালা, পাবনা-১ আসনের মোহাম্মদ নাজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের সালাহ উদ্দিন, নারায়ণগঞ্জ-৪ আসনের আব্দুল্লাহ আল আমিন এবং সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সেলিনা সুলতানা।
উল্লেখ্য, পার্লামেন্ট মেম্বার্স ক্লাব জাতীয় সংসদ সদস্যদের মাঝে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। দলমত নির্বিশেষে সংসদ সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ এবং আন্তরিক যোগাযোগ জোরদার করাই এই ক্লাবের মূল লক্ষ্য। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সদস্যদের মাঝে মতবিনিময়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড, খেলাধুলা, পুনর্মিলনী এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে সেমিনারের পাশাপাশি সংসদ সদস্য ও তাঁদের পরিবারের জন্য নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।
মন্তব্য করুন