স্পোর্টস রিপোর্টার
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা অবস্থানে রায়ানএয়ার

 

 

শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা এবার আলোচনায় এসেছেন ক্রিকেট মাঠের বাইরের এক অপ্রীতিকর ঘটনায়। আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে পরিবারের সঙ্গে ভ্রমণের সময় বর্ণবাদী ও হুমকিমূলক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। তবে তাঁর অভিযোগের বিপরীতে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে ইউরোপের স্বল্প খরচের বিমান সংস্থা রায়ানএয়ার।

গত ২৮ অক্টোবর পরিবারের সদস্যদের নিয়ে ডাবলিন থেকে যুক্তরাজ্যের ব্রিস্টলে ফিরছিলেন সাঙ্গাকারা। বিমানবন্দরে বোর্ডিংয়ের সময় প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র যাচাইকে কেন্দ্র করে বিমান সংস্থার কর্মীদের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। সাঙ্গাকারার দাবি, ওই সময় কর্মীদের আচরণ ছিল অপমানজনক ও বৈষম্যমূলক।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক। তিনি জানান, ডাবলিন বিমানবন্দরে রায়ানএয়ারের কর্মীদের ব্যবহার তাঁকে ও তাঁর পরিবারকে হতবাক করেছে। যাত্রীদের সঙ্গে কথা বলার ধরন, নিয়মকানুন প্রয়োগ এবং হুমকি দেওয়ার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সাঙ্গাকারার অভিযোগ অনুযায়ী, বিমান সংস্থার এক কর্মী তাঁদের পাসপোর্টের ধরন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ওই কর্মী নাকি এমন ইঙ্গিত দেন যে তাঁদের মতো পাসপোর্টধারীদের এ ধরনের আচরণ প্রত্যাশা করা উচিত।

এমন মন্তব্যের প্রতিবাদ জানালে তাঁদের বিমানে উঠতে না দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন সাঙ্গাকারা। এমনকি অন্য যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করার কথাও বলা হয়েছিল বলে অভিযোগ তাঁর।

তবে পুরো ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিয়েছে রায়ানএয়ার কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, বোর্ডিং গেটে বাধ্যতামূলক অভিবাসন যাচাইয়ের সময় প্রয়োজনীয় ভিসার কাগজপত্র দেখাতে প্রথমে অস্বীকৃতি জানান সাঙ্গাকারা। পরে যাচাইপ্রক্রিয়া সম্পন্ন হলে তাঁকে নির্ধারিত ফ্লাইটে ভ্রমণের অনুমতি দেওয়া হয়।

অবশ্য বিমান সংস্থার এমন বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন সাঙ্গাকারা। সংবাদমাধ্যমকে দেওয়া পরবর্তী সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বোর্ডিংয়ের প্রায় দুই ঘণ্টা আগেই ভিসা যাচাইয়ের কাউন্টারে গিয়েছিলেন। সেখানে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর তাঁকে জানানো হয়েছিল, বোর্ডিং গেটে নতুন করে ইলেকট্রনিক ভিসা দেখানোর প্রয়োজন হবে না।

কিন্তু বোর্ডিংয়ের সময় আবারও ভিসা দেখতে চাওয়া হলে তিনি তা দেখানোর প্রস্তুতি নেন। মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় তথ্য বের করতে কিছুটা সময় লাগছিল। এর মধ্যেই এক নারী কর্মী তাড়াহুড়া করতে বলেন এবং তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ সাঙ্গাকারার।

এ সময় সাঙ্গাকারার স্ত্রী ইয়েহালিও ওই কর্মীর আচরণের প্রতিবাদ জানান। সাঙ্গাকারা স্পষ্ট করেছেন, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে তিনি কখনোই অস্বীকৃতি জানাননি।

ঘটনাটি নিয়ে ইতিমধ্যে রায়ানএয়ারের কাছে প্রায় দুই হাজার শব্দের একটি আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। তাঁর দাবি, তিনি কোনো বিশেষ সুবিধা প্রত্যাশা করেননি; একজন সাধারণ যাত্রী হিসেবে সম্মানজনক আচরণই চেয়েছিলেন।

এদিকে সাঙ্গাকারার অভিযোগ সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব পিয়ার্স মরগানও তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন। সাঙ্গাকারাকে অত্যন্ত ভদ্র ও মর্যাদাবান মানুষ হিসেবে উল্লেখ করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে রায়ানএয়ারের প্রকাশিত বক্তব্যে ভিসার কাগজপত্র যাচাইয়ের বিষয়টি ব্যাখ্যা করা হলেও বর্ণবাদী মন্তব্যের অভিযোগের সরাসরি কোনো জবাব পাওয়া যায়নি। ফলে ঘটনাটি নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী অবস্থান এখনো বহাল রয়েছে।

শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আন্তর্জাতিক ক্রিকেটে ১৩৪টি টেস্ট, ৪০৪টি ওয়ানডে এবং ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিন সংস্করণ মিলিয়ে তাঁর সংগ্রহ ২৮ হাজার ১৬ রান।

ক্রিকেট মাঠে দীর্ঘ ক্যারিয়ারে মার্জিত আচরণ ও ব্যক্তিত্বের জন্য প্রশংসিত সাঙ্গাকারার এমন অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বর্ণবৈষম্য এবং বিমানযাত্রীদের সঙ্গে কর্মীদের আচরণ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগরে এইচএসসিতে পাসের হার ৩৬.৯৫ শতাংশ, দুই কলেজে পাস করেনি কেউ

১

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৩

শতভাগ পাসে তানযীমুল উম্মাহ মাদরাসা, আলিমের ফলাফলে ধারাবাহিক সাফল্য

৪

নবীনগরে আইইএসের জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৩০৮ শিক্ষার্থী

৫

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

৬

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা অবস্থানে রায়ানএয়ার

৭

গাজীপুর পিবি আইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মি/থ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অ/ভিযোগ

৮

আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

৯

মানব কল্যাণে নিবেদিত শীতলাই গ্রামের শারমিন মাহবুব ইউপি মেম্বার প্রার্থী

১০

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে গ্রে/প্তার- ৩ ও ৩২ পিস ট্যাপেন্টাডল জ/ব্দ

১১

ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

১২

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় সভা

১৩

মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে র‍্যালী অনুষ্ঠিত

১৪

ঝলম দক্ষিণ ইউনিয়ন কেশতলা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

১৫

মণিরামপুরের তরুণ চিত্রশিল্পী মোহনের প্রথম একক প্রদর্শনী যশোরে

১৬

হারানো ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের মুখোমুখি নারী, সীমান্তে আহত তিন

১৭

মহাকাশের ক্যাপ্টেন থেকে এক্স-মেনের প্রফেসর, চিরবিদায় কিংবদন্তি প্যাট্রিক স্টুয়ার্টের

১৮

পাকিস্তানের আইএসআইকে সামরিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

১৯

৮৭ রানে বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কথা স্বীকার আইয়ারের

২০