নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

গাজীপুর পিবি আইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মি/থ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অ/ভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর পিবিআইয়ের সাব-ইন্সপেক্টর (এসআই) মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বরাবর আনিত ঘুষ দাবি ও পক্ষপাতদুষ্ট তদন্তের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে জানা গেছে. একটি কুচক্রী মহলের ইন্ধনে ও নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই মানহানিকর ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে ওই কর্মকর্তা ও তদন্তকারী সংস্থাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

অনুসন্ধানে জানা যায়, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত একটি মামলার তদন্তের দায়িত্ব পাওয়ার পর থেকেই এসআই মো: আলতাফ হোসেন অত্যন্ত পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। মামলার প্রকৃত সত্য উদঘাটনে তিনি আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেছেন। অথচ বাদীপক্ষ নিজেদের অপরাধ ঢাকতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কাল্পনিক ও ভিত্তিহীন অভিযোগ তুলে আইজিপির দপ্তরে আবেদন করেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, তদন্ত কর্মকর্তা এসআই আলতাফ হোসেন কোনো ধরনের আর্থিক লেনদেন বা অনিয়মের সাথে জড়িত নন। বরং তিনি সব পক্ষের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করে সম্পূর্ণ আইনগত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি করেছেন। মামলার মূল সত্যতা আড়াল করে এবং তদন্তকে প্রভাবিত করার অসদুদ্দেশ্যেই একটি পক্ষ এই মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে।সচেতন মহল মনে করছেন, পুলিশ বাহিনীর একজন দক্ষ ও সৎ কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ কেবল তার ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানি নয়, বরং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিতর্কিত করার একটি গভীর ষড়যন্ত্র। এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার করে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া ছাড়া আর কিছু নয়।

এ বিষয়ে এসআই আলতাফ বলেন : আমি মামলাটি গভীরভাবে তদন্ত করে এবং বাদী বিবাদী ও সাক্ষীর জবানবন্দিতে ও মেডিকেল রিপোর্ট পর্যবেক্ষণ করে ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষে সম্পূর্ণ আইনগত ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন জমা দিয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১

ডাবলিন বিমানবন্দরে বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, পাল্টা অবস্থানে রায়ানএয়ার

২

গাজীপুর পিবি আইয়ের এসআই মো: আলতাফ হোসেনের বিরুদ্ধে আইজিপির দপ্তরে মি/থ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত অ/ভিযোগ

৩

আশুলিয়া থমথমে ১৩ পোশাক কারখানা বন্ধ

৪

মানব কল্যাণে নিবেদিত শীতলাই গ্রামের শারমিন মাহবুব ইউপি মেম্বার প্রার্থী

৫

নওগাঁর পোরশায় পুলিশের বিশেষ অভিযানে গ্রে/প্তার- ৩ ও ৩২ পিস ট্যাপেন্টাডল জ/ব্দ

৬

ভারত থেকে ফিরে আসতে হলো ১০ বাংলাদেশি নারী

৭

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সাথে মতবিনিময় সভা

৮

মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউনিয়ন যুবদলের উদ্যোগে র‍্যালী অনুষ্ঠিত

৯

ঝলম দক্ষিণ ইউনিয়ন কেশতলা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল

১০

মণিরামপুরের তরুণ চিত্রশিল্পী মোহনের প্রথম একক প্রদর্শনী যশোরে

১১

হারানো ছাগল খুঁজতে গিয়ে চিতা বাঘের মুখোমুখি নারী, সীমান্তে আহত তিন

১২

মহাকাশের ক্যাপ্টেন থেকে এক্স-মেনের প্রফেসর, চিরবিদায় কিংবদন্তি প্যাট্রিক স্টুয়ার্টের

১৩

পাকিস্তানের আইএসআইকে সামরিক তথ্য পাচারের অভিযোগে ভারতীয় সেনাসদস্য গ্রেপ্তার

১৪

৮৭ রানে বিধ্বস্ত ভারত, নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কথা স্বীকার আইয়ারের

১৫

আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটকে ‘অপরাধমূলক সংগঠন’ হিসেবে চিহ্নিত ট্রাইব্যুনালের

১৬

বোমা নয়, ঘর চাই’: জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে উত্তাল ইতালি

১৭

‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ বলেছি অনিচ্ছাকৃতভাবে: শিক্ষামন্ত্রী

১৮

‘খলনায়ক রিটার্নস’-এ একসঙ্গে সালমান-সঞ্জয়? নতুন চমক নিয়ে বলিউডে আলোচনা

১৯

দুই মন্ত্রীর পদত্যাগ দাবি, না মানলে প্রধানমন্ত্রীকে ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

২০