নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

অহিংসা, শান্তি ও মৈত্রীর বাণী নিয়ে চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধবিহারে পালিত হয়েছে নানা কর্মসূচি। বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, শীল গ্রহণ ও ধর্মীয় প্রার্থনার মধ্য দিয়ে মঙ্গল কামনায় দিনটি পালন করেন বৌদ্ধ ধর্মের অনুসারীরা।

রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই চট্টগ্রাম নগরের বৌদ্ধবিহারগুলোতে ছিল নানা বয়সি পুণ্যার্থীদের উপচে পড়া ভিড়। দিনভর ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে সন্ধ্যায় বিভিন্ন বিহার এলাকায় ওড়ানো হয় ফানুস। ফানুসের আলোয় রাতের আকাশ আলোকিত করার পাশাপাশি বুদ্ধের অহিংসা, শান্তি ও মৈত্রীর বাণী ছড়িয়ে দেয়া হয়।

এ উপলক্ষ্যে নগরের শতবর্ষী নন্দনকানন বৌদ্ধবিহারসহ বিভিন্ন বিহারে ভোর থেকেই উৎসবে মেতে ওঠেন ভক্তরা। চট্টগ্রাম নগর ও এর আশপাশের অঞ্চল থেকে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সি মানুষ উৎসবে যোগ দিয়েছেন।

নন্দনকানন বৌদ্ধবিহারে সকাল থেকে নতুন পোশাকে বিহার প্রাঙ্গণে আসতে শুরু করেন পুণ্যার্থীরা। তাদের হাতে ছিল প্রদীপের থালা, গাদা ও পদ্মফুল এবং হরেক রকমের ফলমূল। বুদ্ধমূর্তি ও বোধিবৃক্ষের চরণতলে ফুল নিবেদন ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পরে ভিক্ষুদের কাছ থেকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন ভক্তরা। দিনব্যাপী বিহারের বিভিন্ন কক্ষে চলে বিশেষ ধর্মপোদেশ বা দেশনা এবং বিশ্বশান্তি কামনায় যৌথ প্রার্থনা।

বিহারে আসা পুণ্যার্থী তৃপ্তি বড়ুয়া নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘প্রবারণা পূর্ণিমা আমাদের কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, আত্মশুদ্ধি ও নিজের ভুলগুলো শুধরে নেওয়ারও দিন। প্রতিবছর পরিবারের সদস্যদের নিয়ে বিহারে আসি। প্রার্থনা করি, পৃথিবী থেকে হিংসা-বিদ্বেষ দূর হোক, সবার জীবন শান্তিময় হোক।’

আরেক ভক্ত দেবাশীষ বড়ুয়া ফানুস উৎসবের স্মৃতি টেনে বলেন, ‘ছোটবেলা থেকেই প্রবারণা পূর্ণিমার ফানুস ওড়ানো দেখে আসছি। সত্যি বলতে, পুরো একটি বছর আমরা এই বিশেষ দিনটির জন্য অপেক্ষা করি। সন্ধ্যায় যখন একসঙ্গে অনেক ফানুস আকাশে ওড়ে, তখন অন্য রকম ভালো লাগা কাজ করে। এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিরও অংশ।’

নন্দনকানন ছাড়াও নগরের ঐতিহাসিক কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, পাথরঘাটা জেতবন শান্তিকুঞ্জ বিহার, চান্দগাঁও সার্বজনীন বৌদ্ধবিহার ও মোগলটুলী শাক্যমুণি বৌদ্ধবিহারে যথারীতি পালিত হচ্ছে প্রবারণার উৎসব। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চেরাগী পাহাড় ও মোমিন রোড এলাকায় দর্শনার্থীদের ব্যাপক সমাগম সামলাতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদাপোশাকের পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, ‘প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উৎসবে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়। এ কারণে নিরাপত্তা ও নজরদারির ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হয়নি। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক রয়েছে। তাই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা দেখছি না।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু বলেন, প্রবারণা পূর্ণিমা আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। আষাঢ়ী পূর্ণিমা থেকে টানা তিন মাস বৌদ্ধ ভিক্ষুরা বর্ষাবাস পালন করেন। এ সময় তারা বিহারে অবস্থান করে ধর্মচর্চা ও সাধনায় নিয়োজিত থাকেন। বর্ষাবাসের সমাপ্তি ঘটে প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অহিংসা, শান্তি ও মৈত্রীর বাণী নিয়ে চট্টগ্রামে প্রবারণা পূর্ণিমা উদযাপিত

১

তৃতীয় দিনে পুরুষ একক ও দ্বৈতে দারুণ লড়াই

২

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই ব্যাটিং কোচের দায়িত্ব হারালেন আশরাফুল, দায়িত্বে সালাহউদ্দিন

৩

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে: চিফ হুইপ

৪

মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির

৫

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, পর্যটকপ্রতি দিতে হবে ১০০ টাকা

৬

বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা

৭

মনোহরগঞ্জ উপজেলার জাতীয় নাগরিক পার্টির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

৮

এই মুহূর্তে ব্যাংকিং লেনদেনে কোনো ঝুঁকি নেই: বাংলাদেশ ব্যাংক

৯

পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ করতে সকলের সহযোগিতা প্রয়োজন

১০

কুয়াকাটা সৈকতে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১১

সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

১২

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশন; প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করল হুইল চেয়ার.

১৩

বীরগঞ্জের ‘মনিরা’ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যু.

১৪

নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

১৫

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে হেনরি

১৬

রংপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, প্রাণ গেল দুই ব্যক্তির

১৭

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

১৮

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

১৯

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাইর গণসংযোগ

২০