মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ কুমিল্লা
মনোহরগঞ্জ উপজেলা ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাই সাবেক চেয়ারম্যান আজ নিজ গ্রাম বড়কেশতলা থেকে গণসংযোগ শুরু করেছেন, গণসংযোগ করার সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট শিল্পপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক মরহুম মোবারক উল্লাহ মজুমদার এর কবর জিয়ারত মধ্যে দিয়ে ইউনিয়ন সকল ওয়ার্ডে গণসংযোগ করেন। গনসংযোগ প্রাক্কালে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাই এর পক্ষে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বিএনপির নেতা এসএম সামসুজ্জোয়া, বিএনপির নেতা হুমায়ুন কবির পন্ডিত,
এ সময় উপস্থিত ছিলেন লালচাঁদ গ্রামের বিএনপির নেতা আবুল হোসেন মাষ্টার, বাশারুজ্জামান, নোয়াগ্রামের বিএনপির নেতা মজিবুর রহমান, দৈয়ারা গ্রামের বিএনপির নেতা মোসাদ্দেক হোসেন, ছিখুটিয়া গ্রামের বিএনপির নেতা সামছুল হক, আমিনুল হক,
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাই সমর্থনকারী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন,আমি ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আজ গনসংযোগ করছি,আমি আসলে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার কথা ছিল না, ইউনিয়নের ভোটারদের চাপে পড়ে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।পাশাপাশি মরহুম মোবারক উল্লাহ মজুমদার এর নিকট ওয়াদাবদ্ধ। আমি ইতিপূর্বে এ ইউনিয়নে চেয়ারম্যান ছিলাম,আমি জনগনের আশা-আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করেছি তাই সাধারণ মানুষ ও ভোটাররা আমাকে ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে পেতে চায়।
মন্তব্য করুন