নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

জবি প্রতিনিধি:

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন।

শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়। পরে মুক্তমঞ্চ, দ্বিতীয় ক্যাফেটেরিয়া, বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ক্যাম্পাসের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

এ সময় জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব রাখতে ছাত্রদলের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, পরিচ্ছন্ন ক্যাম্পাস গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শাখা ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন বলেন, ‘এই ক্যাম্পাস আমাদের সবার। তাই নিজেদের জায়গা নিজেরাই পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। আমরা চাই, সবাই মিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আরও সুন্দর ও সবুজ করে তুলতে এবং এ ধরনের ভালো কাজে শিক্ষার্থীদের পাশে পেতে।’

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, যত্রতত্র ময়লা না ফেলা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুজ্জামান তুহিন, নুরনবী, তৌহিদ চৌধুরী, বাবলি আক্তার, মুজাম্মেল মামুন ডেনি ও রাকিবুল ইসলাম। এ ছাড়া আহ্বায়ক সদস্য ও পরিবহন সম্পাদক মাহিদ হোসেন এবং আহ্বায়ক সদস্য আকাশ, মেরাজ হোসেন, রাজিব, সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমদানি-রপ্তানিসহ কাস্টমস বন্দরের কার্যক্রম শুরু : টানা ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে

১

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

২

মনোহরগঞ্জের ঝলম উওর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবদুল হাইর গণসংযোগ

৩

বীরগঞ্জে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে উদ্বুদ্ধকরণ সভা

৪

জবি ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি

৫

মহাকাশে প্রথম সবুজ নক্ষত্রের সন্ধান, বিজ্ঞানীদের বিস্মিত করল নতুন আবিষ্কার

৬

গো আপ ফাউন্ডেশন ও ফুটস্টেপসের নেতৃত্বে স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে বসিলা খাল পুনরুদ্ধার

৭

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে নবীনবরণ ও একাডেমিক ফেস্ট’২৬ অনুষ্ঠিত

৮

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

৯

এসকে এন্টারপ্রাইজ ও মা হোমিও হল এর উদ্যোগে হাডুডু টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

ভুয়া নিউজ প্রচারের দায়ে সৌদি প্রবাসী সেলিম রানা সহ সম্পাদক আবুল হাসেমের বিরুদ্ধে অভিযোগ

১১

বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১২

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রে/প্তার ৩

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরও ৬০ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ১৬৪

১৪

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় চোরাচালান এবং পুশইন প্রতিরোধে পৃথক দুটি জনসচেতনতামূলক সভা

১৫

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১৬

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

১৭

বেনাপোল- যশোরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নি/হত ৩, আ/হত ২

১৮

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

১৯

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

২০