নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

বীরগঞ্জে জীবনসঙ্গীর খোঁজে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা.

মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

২৩ আক্টোবর শুক্রবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জহাট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো আদিবাসীদের কৃষ্টি কালচার ও জীবমান নিয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী আদিবাসী মিলন মেলা।

নামকরণে আদিবাসী হলেও দীর্ঘদিন থেকে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এ মেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে অংশ গ্রহণ করে।

আদিবাসী মিলন মেলার আগমন বার্তা এ অঞ্চলের মানুষের দিনক্ষন তথা প্রহর গননার পালা, সবাই অপেক্ষায় থাকে কবে কখন আসবে আনন্দঘন সেই মাহেন্দ্রক্ষন, “আদিবাসী মিলন মেলা”।

মেলায় আদিবাসী তরুণ-তরুণী, আবাল- বৃদ্ধ-বনিতাদের সাথে একাকার হয়ে যায় এই অঞ্চলের সব ধর্ম-বর্ণ, শ্রেণী পেশার মানুষ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসী মুলত সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, আদি যুগে তাদের জীবন যাত্রার মান ছিল ভিন্ন প্রকৃতির, সামাজিক ভাবে অনেকটাই নিম্ন পর্যায়ে চলাফেরা করত, তারা কোন পড়াশুনা করত না।

একেবার অশিক্ষিত, বন জঙ্গলে কচু-ঘেচু এবং পশুপাখি শিকার করত। সামাজিক ভাবে তারা ছিল মারাত্মক অসচেতন।

যুগ পরিবর্তনের সাথে সাথে আদিবাসীরা এখন অনেকটাই সামাজিক চেতনায় শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত হয়ে সভ্য যুগের অত্যাধুনিক পরিবেশে বসবাস শুরু করেছে।

তাই তাদের কতিপয় স্বল্প সংখ্যক তরুণ-তরুণী মান্ধাত্মা, পুর্ব পুরুষদের আমলে তথা আদি যুগে প্রতিষ্ঠিত আদিবাসী মিলন মেলার প্রথাকে পরিবর্তন করতে চায়, তাদের অন্যতম রিতা হেমরম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের অনুভূতির প্রকাশ করেছেন।

তিনি এ মেলার নাম বিগত সময় বাসিয়া হাটি, বৌ মেলা বা জীবনসঙ্গী খোঁজার মেলা প্রচার করায় প্রতিবাদ জানিয়ে আদিবাসী মিলন মেলা প্রচার করার আহবান জানিয়েছেন।

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা বিসর্জনের পর বাসিয়া হাটির দিন গোলাপগঞ্জহাটে ঐতিহাসিক ‘আদিবাসী মিলন মেলা’ অনুষ্ঠিত হয়।

সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবারও মহা ধুমধামে অনুষ্ঠিত হলো এই মেলা।

মেলাটি সফল করার লক্ষ্যে ইতোপূর্বে প্রস্তুতি সভাও করা হয়েছে সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মঞ্জুরুল ইসলাম মঞ্জু_এমপি। ।

আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আহ্বায়ক জোসেফ হেমরমের সভাপতিত্বে অনুষ্ঠিত আদিবাসী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা, দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক, সাবেক ভিপি, ইটভাটা মালিক সমিতি সভাপতি রেজওয়ানুল ইসলাম রিজু।

অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানা সাইফুল ইসলাম।

ইউপি চেয়ারম্যান ও নিজপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান চৌধুরী শাহীন।

পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা।

মরিচা ইউনিয়ন বিএনপি সভাপতি ফশিউর রহমান চৌধুরী নবাব, সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী প্রধান শিক্ষক আব্দুল কাদের, একই পদে প্রতিদ্বন্দ্বি যুবদলের সদস্য সচিব তানভীর চৌধুরী।

উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শওকত জুলিয়াস জুয়েল.

ছাত্র বিষয়ক সম্পাদক প্রিয় নেতৃত্ব শাহজাহান সিরাজ শিপন.

আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির উপদেষ্টা মহিদাস মার্ডি।

আয়োজকদের বর্ণনা মতে জানা গেছে এবার ৪ শতাধিক বিবাহযোগ্য যুগল প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে।
পারিবারিক আলোচনা করে তাদের বিবাহ সম্পন্ন করা হবে।

মেলায় গুড়ের জিলাপি, শিশু বিনোদন ও খেলনা বিক্রির দোকানসহ বিভিন্ন পন্যের বাহারী দোকান বসেছে।

এ রিপোর্ট লিখা সন্ধ্যা ৭ ঘটিকা পর্যন্ত মেলা চলমান রয়েছে। মেলাস্থলে তিল পরিমান জায়গা নেই, নারী-পুরুষ, তরুন-তরুনীর উপচে পড়া ভীড়।

এলাকার ঐতিহ্যবাহী এবং স্মরনকালের মনোমুগ্ধকর আদিবাসীদের কৃষ্টি কালচার নিয়ে অনুষ্ঠিতব্য মিলন মেলায় বিশিষ্ট ব্যবসায়ী ধনির উদ্দিন, মরিচা ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি রশিদুল ইসলাম, আদিবাসী নেতা পাথরাজ, শীতল মার্ডি, বাজুন বেসরা, দুলাল হেমরমসহ বিভিন্ন শ্রেণী পেশার স্থানীয় অগণিত অসংখ্য মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

২

বেনাপোল- যশোরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নি/হত ৩, আ/হত ২

৩

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

৪

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

৫

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

৬

৪ দিন পর খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

৭

দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, দেখা যাবে ওটিটিতেও

৮

বীরগঞ্জে জীবনসঙ্গীর খোঁজে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা.

৯

পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন পরীমণির

১০

কিষাণের বিকল্প কুশাগ্রা

১১

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

১৩

নবীনগরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা বিপ্লবকে শোকজ

১৪

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

১৫

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মা/দক জ/ব্দ

১৬

খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উ/দ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পু/লিশ

১৭

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেমিনার, বিনামূল্যে রক্ত পরীক্ষা

১৮

এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

১৯

শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা

২০