নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

কিষাণের বিকল্প কুশাগ্রা

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঈশান কিষাণের বিকল্প হিসেবে ভারত দলে নেওয়া হয়েছে কুমার কুশাগ্রাকে।

কুঁচকির ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না বাঁ-হাতি ব্যাটার ও উইকেটরক্ষক কিষাণ।

সিরিজ থেকে পুরোপুরি ছিটকে না গেলেও কিষাণের বিকল্প হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার কুশাগ্রাকে দলে নিয়েছে ভারত। এক বিবৃতিতে এ কথা জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই জানায়, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ফিল্ডিং করার সময় ডান দিকের কুঁচকির পেশিতে টান লাগে কিষাণের। চোট গুরুতর না হলেও তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতের চিকিৎসকরা। এজন্য দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না তিনি। সিরিজ থেকে বাদ না পড়লেও কিষাণের বিকল্প হিসেবে কুশাগ্রাকে দলে ডাকা হয়েছে।

বর্তমানে ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফর করছেন কুশাগ্রা।

ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩ ম্যাচে ৫ হাফ-সেঞ্চুরিতে ৬৯৪ রান করেছেন ২২ বছর বয়সী কুশাগ্রা।

এছাড়াও ৩৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে ২৫০৭ রান এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচে ১৩৮৭ রান করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবগঞ্জে যৌথ অভিযানে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

১

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

২

বেনাপোল- যশোরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নি/হত ৩, আ/হত ২

৩

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

৪

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

৫

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

৬

৪ দিন পর খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

৭

দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, দেখা যাবে ওটিটিতেও

৮

বীরগঞ্জে জীবনসঙ্গীর খোঁজে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা.

৯

পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন পরীমণির

১০

কিষাণের বিকল্প কুশাগ্রা

১১

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

১২

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

১৩

নবীনগরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা বিপ্লবকে শোকজ

১৪

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

১৫

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মা/দক জ/ব্দ

১৬

খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উ/দ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পু/লিশ

১৭

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেমিনার, বিনামূল্যে রক্ত পরীক্ষা

১৮

এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

১৯

শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা

২০