নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

বোলার ও ব্যাটারদের দুর্দান্ত নৈপুন্যে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতল আফগানিস্তান। গতরাতে অনুষ্ঠিত ফাইনালে আফগানরা ৭ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে।

টুর্নামেন্টের আরেক দল বাংলাদেশ লিগ পর্বে ২ ম্যাচের একটিও জিততে না পারায় ফাইনালে উঠতে ব্যর্থ হয়।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৪ উইকেট হারায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে ৬০ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন অধিনায়ক সিকান্দার রাজা ও রায়ান বার্ল।

৩১ রান করা বার্লকে শিকার করে জুটি ভাঙ্গেন আফগানিস্তানের স্পিনার মোহাম্মদ নবি। এরপর সতীর্থদের সহায়তা না পাওয়ায় আর বড় কোন জুটি গড়তে পারেননি রাজা।

তারপরও ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম হাফ-সেঞ্চুরি তুলে দলীয় ১৩৭ রানে নবম ব্যাটার হিসেবে আউট হন তিনি। স্পিনার রশিদ খানের শিকার হবার আগে ৩টি করে চার-ছক্কায় ৮৩ বলে ৬৮ রান করেন রাজা।

দেড়শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া আফগানিস্তানকে সম্মানজনক পুঁজি এনে দেন ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি। শেষ উইকেটে তাদের ৩২ রানের জুটিতে ৪৩.৩ ওভারে ১৬৯ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। মাসাকাদজা ৮ ও মুজারাবানি অপরাজিত ১৭ রান করেন।

রশিদ ৩টি, ফজলহক ফারুকি-বিলাল সামি ও নবি ২টি করে উইকেট নেন।

জবাবে ৫৮ বলে ৬৮ রানের সূচনা করে আফগানিস্তান। ৪টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৩৬ রান তুলে বিদায় নেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। তিন নম্বরে নেমে ৬ রানে ফিরেন সেদিকুল্লাহ আতাল। এতে ৮০ রানে দ্বিতীয় উইকেট হারায় আফগানিস্তান।

তৃতীয় উইকেটে ১১৬ বলে ৮২ রানের জুটিতে আফগানিস্তানের জয়ের পথ সহজ করেন ওপেনার ইব্রাহিম জাদরান ও অধিনায়ক রহমত শাহ। ব্যক্তিগত ৪৩ রানে রহমত থামলেও, ওয়ানডেতে ১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন জাদরান।

দলীয় ১৬২ রানে রহমত ফেরার পর ৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন জাদরান ও হাসমতুল্লাহ শাহিদি। জাদরান ৭০ ও শাহিদি ৭ রানে অপরাজিত থাকেন। নিউম্যান নিয়ামুরি ২টি উইকেট নেন।

ম্যাচ সেরা হন জাদরান। টুর্নামেন্টে ৩ ম্যাচে ১১ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় নির্বাচিত হন রশিদ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের উন্নয়ন কাজ তদারকিতে এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে: খাদ্যমন্ত্রী

১

বেনাপোল- যশোরে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নি/হত ৩, আ/হত ২

২

নওগাঁয় পৃথক ৪টি গ্রামীণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

৩

এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে পৌঁছেছে বাংলাদেশ হকি দল

৪

জিম্বাবুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

৫

৪ দিন পর খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, চলছে গণনা

৬

দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, দেখা যাবে ওটিটিতেও

৭

বীরগঞ্জে জীবনসঙ্গীর খোঁজে ঐতিহাসিক আদিবাসী মিলন মেলা.

৮

পারিবারিক আবহে সন্তানদের নিয়ে নিজের জন্মদিন উদ্‌যাপন পরীমণির

৯

কিষাণের বিকল্প কুশাগ্রা

১০

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় পাকিস্তান

১১

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের লক্ষ্যবস্তু করছে ইরান: মার্কিন গোয়েন্দাপ্রধান

১২

নবীনগরে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবদল নেতা বিপ্লবকে শোকজ

১৩

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

১৪

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় মা/দক জ/ব্দ

১৫

খাড়েরায় সড়কের পাশে নারীর মরদেহ উ/দ্ধার, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পু/লিশ

১৬

উত্তরা ১২ নম্বর সেক্টরে হেপাটাইটিস বি সচেতনতায় স্বাস্থ্য সেমিনার, বিনামূল্যে রক্ত পরীক্ষা

১৭

এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

১৮

শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা

১৯

যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবী সহকারী পরিচয়দানকারী মাসুদ ও লাবনী আটক

২০