নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

নবীনগরে তিতাস-বুড়ী নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন, হাজারো ভক্তের ঢল

সাধন সাহা জয়ঃব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে তিতাস-বুড়ী নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার পর থেকে নবীনগর পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিমা নিয়ে নদীতীরে জড়ো হন ভক্তরা। পরে ধর্মীয় রীতিনীতি মেনে তিতাস-বুড়ী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

এ বছর নবীনগর উপজেলা ও পৌরসভা মিলিয়ে মোট ১৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে নবীনগর পৌর এলাকার একাংশের প্রতিমা তিতাস-বুড়ী নদীতে বিসর্জন দেওয়া হয়।

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে নদীতীর ও আশপাশের সড়কে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু-কিশোর, তরুণ-তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঢাকঢোল, বাদ্যযন্ত্র ও গান-বাজনার তালে তালে শোভাযাত্রা নিয়ে হাজারো ভক্ত বিসর্জনস্থলে উপস্থিত হন।

আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা প্রতিমা বিসর্জনে অংশ নেন।

বিজয়া দশমীর এই আয়োজনে ছিল আনন্দের পাশাপাশি মা দুর্গাকে বিদায় জানানোর আবেগঘন মুহূর্ত। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা আগামী বছর আবারও মা দুর্গার আগমনের অপেক্ষায় প্রহর গোনার প্রত্যাশা ব্যক্ত করেন।

এদিকে প্রতিমা বিসর্জনকে ঘিরে পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তাব্যবস্থা ছিল। শান্তিপূর্ণ পরিবেশে বিসর্জন কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস ও সম্প্রীতির মধ্য দিয়ে নবীনগরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটে।

প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে তিতাস-বুড়ী নদীর তীরে তৈরি হয় এক মিলনমেলার আবহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তায় অনন্য আনসার-ভিডিপি: প্রযুক্তিনির্ভর সমন্বিত নিরাপত্তায় নতুন দৃষ্টান্ত

১

নবীনগরে তিতাস-বুড়ী নদীতে দুর্গাপ্রতিমা বিসর্জন, হাজারো ভক্তের ঢল

২

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, আইসিইউ চালু ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে আলোচনা

৩

চাঁপাইনবাবগঞ্জে ২৫ অসহায় ব্যক্তিকে অনুদানের চেক দিলেন এমপি বুলবুল

৪

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল

৫

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ

৬

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রে/ফতার, পালিয়েছে আরও দুজন

৭

শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ

৮

নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ

৯

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে হুতিদের ড্রোন হামলায় নিহত ২

১০

সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হা/মলায় নি/হত ১ আ/হত ৮ জন

১১

নওগাঁয় হালিমার হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতার – ৪

১২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগাম জানত না দূতাবাস, গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

১৩

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃ/ত্যু

১৪

বাঁচা-মরার ম্যাচেও ব্যাটিং বিপর্যয়, ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

১৫

শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল সহ চোরা চালানকারী গ্রে/প্তার

১৬

ব্যাটে ফিফটি, বলে ৬ উইকেট—মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

১৭

বীরগঞ্জে পুজারী, দর্শনার্থীসহ দুর্গাপূজার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় চেয়ারম্যানগন

১৮

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে মিশিগানে প্রতিবেশীদের মধ্যেও তীব্র রাজনৈতিক বিভাজন

১৯

সরকার বিরোধীরা আবোল-তাবোল বলছে : খোকন তালুকদার এমপি

২০