নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ:
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল জব্দ করেছে।
​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২১ অক্টোবর ২০২৬ তারিখ মধ্যরাত ০৮:৪৫ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চরধরমপুর বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১/২২-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের হান্নান নামের এক ব্যক্তির আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানে টহলদল ঘটনাস্থল থেকে মালিকবিহীন ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়, যার আনুমানিক সিজার মূল্য ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকা।
​জব্দকৃত মাদকদ্রব্যের ব্যাপারে প্রচলিত আইনি প্রক্রিয়ার কার্যক্রম গ্রহণ করা হচ্ছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বলেন,
​”দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি’র এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে ডিমলায় জনতার ঢল

১

​ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৯০ বোতল ফেন্সিডিল জব্দ

২

শার্শায় ১৮টি স্বর্ণের বারসহ একজন গ্রে/ফতার, পালিয়েছে আরও দুজন

৩

শার্শা ও বেনাপোল শারদীয় দুর্গোৎসবের নিরঞ্জন আজ

৪

নূরুল ইসলাম বুলবুল এমপির সহযোগিতায় ডেঙ্গু প্রতিরোধে ১৫টি স্প্রে মেশিনসহ উপকরণ বিতরণ

৫

সৌদিতে আরামকো তেলক্ষেত্রে হুতিদের ড্রোন হামলায় নিহত ২

৬

সৌদি আরবের দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হা/মলায় নি/হত ১ আ/হত ৮ জন

৭

নওগাঁয় হালিমার হত্যাকান্ডের অভিযোগে গ্রেফতার – ৪

৮

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগাম জানত না দূতাবাস, গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

৯

পুকুরে ডুবে জমজ দুই ভাইয়ের মর্মান্তিক মৃ/ত্যু

১০

বাঁচা-মরার ম্যাচেও ব্যাটিং বিপর্যয়, ৬ রানেই ২ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

১১

শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেল সহ চোরা চালানকারী গ্রে/প্তার

১২

ব্যাটে ফিফটি, বলে ৬ উইকেট—মিনহাসের অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডকে উড়িয়ে দিল পাকিস্তান

১৩

বীরগঞ্জে পুজারী, দর্শনার্থীসহ দুর্গাপূজার নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থায় চেয়ারম্যানগন

১৪

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘিরে মিশিগানে প্রতিবেশীদের মধ্যেও তীব্র রাজনৈতিক বিভাজন

১৫

সরকার বিরোধীরা আবোল-তাবোল বলছে : খোকন তালুকদার এমপি

১৬

মনোহরগঞ্জের হাটিরপাড় প্রবাসী ও যুব সমাজ উদ্যোগে মিনিবার ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

১৭

যশোরের শার্শায় প্রকাশ্যে পি/স্তল প্রদর্শনের অভি/যোগ, এলাকায় আ/তঙ্ক থা/নায় জিডি

১৮

টঙ্গী বাজার মন্দিরে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নেতৃবৃন্দ, শারদীয় শুভেচ্ছা বিনিময়

১৯

শোভাবর্ধনে ‘আই লাভ ইউ মধুখালী’ উদ্বোধন

২০