বাংলাদেশ মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে নিজের বাসা থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান যে, দলের পক্ষ থেকে এই পদত্যাগ চাওয়া হয়নি।
ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিশেষ কারণে তাকে এই পদ থেকে পদত্যাগ করতে হচ্ছে। আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।
ফেসবুকে কিছু মানুষের উল্লাস নিয়ে তিনি লেখেন, আশা করি ভবিষ্যতে কখনো আন্দোলনের প্রয়োজন হলে তারা বিদেশ থেকে এসে যোগ দেবেন। সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করার কথা জানান তিনি।
পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার হবে উল্লেখ করে তিনি বলেন, দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফর করতে পারব। মাদকের বিরুদ্ধে আরও আক্রমণাত্মকভাবে মাঠে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, মন্ত্রী নয়, মাদক নির্মূল!
এর আগে সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি পদত্যাগের এই সিদ্ধান্তের কথা জানান।
মন্তব্য করুন