নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

মোঃ মনির হোসেন মন্ডল,সাভারঃ আশুলিয়ায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকার জাল নোটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জাল টাকা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে ভাদাইল এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বরিশালের আগৈলঝাড়া থানার ফুল্লশ্রী গ্রামের মো. কামাল সরদার (৪৮) এবং গৌরনদী থানার চরসি গ্রামের মানিক সরকার (১৯)। তাঁরা গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকার ভবানীপুরে হযরত আলীর বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল পৌনে চারটার দিকে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ছাইয়েদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পবনারটেক এলাকায় দেলোয়ার হোসেন মিন্টুর কার্যালয়ের সামনে অভিযান চালান। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কামাল সরদারের কাছ থেকে এক হাজার টাকা মূল্যমানের ২০০টি নোট, ৫০০ টাকা মূল্যমানের ৬১১টি নোট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁর কাছ থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত নোট শক্ত করার আঠা এবং বরিশাল-ল-১১-০৭৫২ নম্বর সংবলিত একটি পুরোনো কালো রঙের হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অন্যদিকে, মানিক সরকারের হেফাজত থেকে ১০০ টাকা মূল্যমানের ৭২৩টি জাল নোট এবং ৫০ টাকা মূল্যমানের ২৬টি জাল নোট উদ্ধার করা হয়। দুইজনের কাছ থেকে উদ্ধার করা জাল নোটের মোট মূল্য ৫ লাখ ৭৯ হাজার ১০০ টাকা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। জাল টাকা দেশের অর্থনীতি ও আর্থিক ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি এবং সাধারণ মানুষকে আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। জাল নোট তৈরি, সরবরাহ ও বাজারজাতকরণের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও ৬০টি মশারি বিতরণ

১

বীরগঞ্জে পরিদর্শন কক্ষের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ কর্মসূচিতে__এমপি মজুনরুল ইসলাম মঞ্জু.

২

কক্সবাজারে রিসোর্টের আগুনে মৃত্যু বেড়ে ১০

৩

ইনানীর ‘টুপটুপ রিসোর্ট’-এ ভয়াবহ আগুন: নিহত ৬, দগ্ধ কয়েকজন

৪

আশুলিয়ায় গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি, পিকআপ আটক

৫

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

৭

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

৮

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

৯

ফরাজগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের মতবিনিময়

১০

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পুজা উপলক্ষে শাড়ি বিতরণ

১১

সাভারের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১২

আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রে/প্তার

১৩

দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি

১৪

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

১৫

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনা, বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার সম্মতি

১৬

ভারতে ভোট দিতে চেয়েছিলেন ইমরান খান, এবার সেই দেশই ছাড়ার নির্দেশ

১৭

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগাম তথ্য পায়নি ঢাকা, সৌদির কাছে ব্যাখ্যা চেয়ে কূটনৈতিক চিঠি

১৮

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১৯

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

২০