নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজীগঞ্জ এলাকার মোহাম্মদ মুন্সি বাড়ির বাসিন্দা প্রবাসী মো. মোশারেফ হোসেনের সাড়ে ৫ কোটি টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার ও নিজের অর্থে নির্মিত বিলাসবহুল বাড়ি আত্মসাতের অভিযোগ উঠেছে তাঁর বাবা বসির উল্লাহ, মা মনোয়ারা বেগম, দুই বোন সেলেনা ও মোরশেদা এবং দুই বোনজামাতা মাকসুদ ও সজিবের বিরুদ্ধে।

মোশারেফ হোসেনের অভিযোগ, দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে উপার্জিত অর্থের একটি বড় অংশ তিনি মা-বাবার নামে দেশে পাঠাতেন। তাঁদের বিশ্বাস করে পাঠানো সেই অর্থ দিয়ে সম্পদ গড়ে তুললেও বর্তমানে নিজের অর্থ ও সম্পদের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি অসহায় জীবনযাপন করছেন। তাঁর দাবি, দুই বোন ও বোনজামাতাদের প্ররোচনায় মা-বাবা তাঁর কাছ থেকে দূরে সরে গেছেন।

তিনি আরও জানান, বিয়ের জন্য শতাধিক পাত্রী দেখাসহ প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। পরে পরিবারের পছন্দে বিয়ে করলেও স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে সংসার শুরু করতে পারেননি। বর্তমানে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বসবাস করছেন বলে দাবি করেন এই প্রবাসী।

মোশারেফ হোসেন বলেন, আমরা আট ভাইবোন। দুই বোন ও বোনজামাতাদের ষড়যন্ত্রে বাকি ছয় ভাইবোন অসহায় হয়ে পড়েছি। আমি কখনো মা-বাবার সঙ্গে খারাপ আচরণ করিনি। অথচ আমার দুই বোন আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এবং জেল খাটিয়েছে। আমি আমার ন্যায্য অধিকারটুকু চাই। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে মা-বাবার নামে টাকা পাঠিয়ে যে সম্পদ গড়েছি, আজ সেই সম্পদ থেকেই আমি বঞ্চিত। আমার চাওয়া শুধু আমার ন্যায্য পাওনা, মা-বাবার ভালোবাসা আর স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে শান্তিতে বসবাস করা। আমার মতো এমন কষ্ট আর কারও জীবনে না আসুক। আল্লাহ যেন কাউকে এমন মা-বাবা ও বোনের কষ্ট না দেন।

মোশারেফের দাবি, তিনি মা-বাবাকে নিজের কাছে ফিরিয়ে এনে তাঁদের দেখাশোনা করতে চান। স্ত্রী ও মা-বাবাকে নিয়ে সুখে সংসার করার পাশাপাশি নিজের অর্থে নির্মিত বাড়িতে ফিরে বসবাস করাই তাঁর প্রত্যাশা।

এদিকে আরেক বোন অভিযোগ করে বলেন, মা-বাবার ষড়যন্ত্রের কারণে তাঁর ৩০ বছরের সংসার ভেঙে যায়। তাঁর দাবি, স্বামী তাঁকে তালাক দেওয়ার পর মা-বাবার কাছে আশ্রয় চাইলে দুই বোনের কথায় তাঁকে আশ্রয় দেওয়া হয়নি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা দরজা বন্ধ করে বাসার ভেতরে অবস্থান করেন। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

১

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

২

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

৩

ফরাজগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের মতবিনিময়

৪

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পুজা উপলক্ষে শাড়ি বিতরণ

৫

সাভারের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

৬

আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রে/প্তার

৭

দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি

৮

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

৯

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনা, বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার সম্মতি

১০

ভারতে ভোট দিতে চেয়েছিলেন ইমরান খান, এবার সেই দেশই ছাড়ার নির্দেশ

১১

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগাম তথ্য পায়নি ঢাকা, সৌদির কাছে ব্যাখ্যা চেয়ে কূটনৈতিক চিঠি

১২

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১৩

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

১৪

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

১৫

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

১৬

ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১৮

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

১৯

ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

২০