নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২ জন

ফরাজগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের মতবিনিময়

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার ৬নং ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. গিয়াস উদ্দিন আহমেদ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ফরাজগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনরা অংশ নেন। সভায় হাফেজ মো. গিয়াস উদ্দিন আহমেদ উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ইমাম ও মুয়াজ্জিনরা বলেন, হাফেজ মো. গিয়াস উদ্দিন একজন কোরআনের হাফেজ। তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষা, ইসলামের ন্যায়বিচার, মানবিকতা ও নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ফরাজগঞ্জ ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন। তারা আরও বলেন, ইসলামে জনপ্রতিনিধিত্ব একটি আমানত এবং মানুষের সেবা করা মহৎ দায়িত্ব। একজন জনপ্রতিনিধির উচিত সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের পাশে থাকা। হাফেজ মো. গিয়াস উদ্দিন নির্বাচিত হলে মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, ধর্মীয় মূল্যবোধ সংরক্ষণ, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করবেন বলে তারা আশা প্রকাশ করেন।

ইমাম ও মুয়াজ্জিনরা আরও আশাবাদ ব্যক্ত করেন, ইসলামের শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের আদর্শ অনুসরণ করে ফরাজগঞ্জ ইউনিয়নকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি ভূমিকা রাখবেন।

মতবিনিময় সভায় চেয়ারম্যান পদপ্রার্থী হাফেজ মো. গিয়াস উদ্দিন ইমাম ও মুয়াজ্জিনদের মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়ার কথা জানান। এ সময় এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকার বিষয়টিও গুরুত্ব পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় সাড়ে ৫ লাখ টাকার জাল নোট উদ্ধার, গ্রেপ্তার ২

১

লালমোহনে প্রবাসীর সাড়ে ৫ কোটি টাকা ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ

২

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ

৩

ফরাজগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিনের মতবিনিময়

৪

আলোছায়া সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পুজা উপলক্ষে শাড়ি বিতরণ

৫

সাভারের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

৬

আত্রাইয়ে পুলিশের চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রে/প্তার

৭

দুর্গাপূজায় ১৩ মণ্ডপে নিরাপত্তা জোরদার করেছে ৫৯ বিজিবি

৮

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

৯

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সম্ভাবনা, বিনা খরচে ১০ হাজার কর্মী নেওয়ার সম্মতি

১০

ভারতে ভোট দিতে চেয়েছিলেন ইমরান খান, এবার সেই দেশই ছাড়ার নির্দেশ

১১

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: আগাম তথ্য পায়নি ঢাকা, সৌদির কাছে ব্যাখ্যা চেয়ে কূটনৈতিক চিঠি

১২

গাজীপুরে বিডিএস অফিসে কোটি টাকার ঘুষ-বাণিজ্য ও চাঁদাবাজির তথ্য সংগ্রহে সাংবাদিকদের হত্যাচেষ্টা, রূপ পরিবর্তনকারী সাইফুলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

১৩

নওগাঁয় পুলিশের ঝটিকা মাদকবিরোধী অভিযান, ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ৭

১৪

রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান

১৫

রিয়াদ ও দাম্মামগামী বিমানের ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

১৬

ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

সুনামগঞ্জের যাদুকাটা বালুমহাল থেকে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা উচ্চ আদালতের

১৮

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নিষিদ্ধ সময়ে ইলিশ শিকার, দুই জেলের কারাদণ্ড

১৯

ত্রিশালের পোড়াবাড়ি বেইলি ব্রিজের বেহাল দশা, দুর্ঘটনার শঙ্কায় এলাকাবাসী

২০