নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

একাধিক মামলার আসামি ও বিপুল সম্পত্তির মালিক অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

স্বর্ণ চোরাচালান, অস্ত্র, বিস্ফোরক ও পুলিশ হত্যার অভিযোগ-সংশ্লিষ্ট একাধিক মামলায় আজমির ওরফে অমিতের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। একইসঙ্গে রাজধানীর বাড্ডা, সাতারকুল, উত্তরা ও দক্ষিণখান এবং নোয়াখালীর হাতিয়ায় তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের নামে বেনামে বিপুল সম্পদ থাকার অভিযোগও উঠেছে।

সরবরাহকৃত তথ্য অনুযায়ী এবং বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী—
ময়মনসিংহের ত্রিশাল থানার ২১ নম্বর মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৫১/২০১৮ (অস্ত্র) ও ৫৩/২০১৮ (বিস্ফোরক)
ত্রিশাল থানার ২০ নম্বর মামলার দায়রা মামলা নং ৯৭৭/২০২০ (পুলিশ হত্যার অভিযোগ সংশ্লিষ্ট বলে দাবি)
ভালুকা থানার ২০ নম্বর মামলার বিশেষ ট্রাইব্যুনাল মামলা নং ৫৭/২০১৫ (বিস্ফোরক- ভালুকা থানার আরও একটি মামলার অতিরিক্ত দায়রা জজ আদালতের মামলা নং ১/২০২০ ও ৩/২০২০
ঢাকার বিমানবন্দর থানায় স্বর্ণ চোরাচালান-সংক্রান্ত দুটি মামলা এবং রমনা থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলার অভিযোগ।

স্থানীয় সূত্র ও সরবরাহকৃত তথ্যের দাবি অনুযায়ী- রাজধানীর উত্তর বাড্ডার সাতারকুল রোডের ২৪৪ নম্বর ঠিকানায় প্রায় ছয় কাঠা জমির ওপর একটি বহুতল ভবন, যা একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া হয়েছে বলে দাবি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে। একই এলাকায় আরও দুটি ফ্ল্যাট থাকার কথা বলা হচ্ছে, যার মূল্য প্রায় ২ কোটি টাকা।উত্তরায় তিনটি ফ্ল্যাট থাকার অভিযোগ, যার মূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে স্থানীয় সূত্রের দাবি। দক্ষিণখানে ১৪ কাঠা জমি। নোয়াখালীর হাতিয়ার হন্নি গ্রামে বাড়িসহ কয়েক বিঘা জমি এবং তেলের ট্যাংকার থাকার অভিযোগ।

প্রাথমিক তথ্যে উল্লেখিত এসব সম্পদের সম্মিলিত আনুমানিক মূল্য ৪৭ থেকে ৪৯ কোটি টাকা বলে দাবি করা হচ্ছে।

স্থানীয়দের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়কর নথি, জমি ও ফ্ল্যাটের দলিল এবং কোম্পানির মালিকানা যাচাই করলে অমিতের সম্পদ অর্জনের উৎস সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যাবে।

পাহাড়সম অভিযোগ বিষয়ে অভিযুক্ত আজমির ওরফে অমিতের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন,ব্যাক্তিগত শত্রুতাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এ সব মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধানমন্ডিতে পুলিশের সামনেই মারধর: যুবক আটক, দায়িত্বে অবহেলায় এএসআই প্রত্যাহার

১

যুদ্ধের মাঝেই ইউক্রেনের স্টারলিংক সেবা সীমিত, ব্যাহত সামরিক অভিযান

২

একাধিক মামলার আসামি ও বিপুল সম্পত্তির মালিক অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

৩

লাকসাম স্টেডিয়াম সংস্কার দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্মারকলিপি

৪

বাংলাদেশের জয় হাতছাড়ার ম্যাচে কাইস আহমেদের ‘চোটের নাটক’ নিয়ে বিতর্ক

৫

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে, প্রথম দিনেই ১৭ বাংলাদেশি নিহত

৬

নওগাঁয় বজ্রপাত রোধে আনসার-ভিডিপির সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

৭

দিল্লিতে আটক শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ, শ্রবণশক্তি হারিয়েছেন এক ছাত্রী

৮

নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৯

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

১০

যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার

১১

স্থায়ী সেতু নেই ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ

১২

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

১৩

মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প

১৪

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই জোসেফ, হোপ

১৫

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৬

সামাজিক পরিবর্তনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

১৭

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

১৮

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৯

বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

২০