নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০ জন

নওগাঁয় বজ্রপাত রোধে আনসার-ভিডিপির সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

“কাজী স্বাধীন ”

স্টাফ রিপোটার :- নওগাঁর আত্রাই উপজেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বজ্রপাতের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিশেষ তালবীজ রোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সকালে “বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৬ এর অংশ হিসেবে এই কর্মসূচি বাস্তবায়িত হয়।
উপজেলার ৫ নং বিশা ইউনিয়নের বৈঠাখালী-থলওলমা সেতুটি যা নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কের কাছাকাছি পর্যন্ত প্রায় ২.৫ কিলোমিটার রাস্তার পাশে সর্বমোট ২,৫০০টি তালবীজ রোপণ করা হয়। নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ও অনুষ্ঠানের প্রধান অতিথির নিজস্ব অর্থায়নে এবং স্থানীয় আনসার ও ভিডিপি সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বিশাল সংখ্যক তালবীজ সংগ্রহে আন্তরিকভাবে সহযোগিতা করেন সারাদেশের বৃক্ষপ্রেমী ও নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলাল।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর পিভিএম। তিনি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, বজ্রপাতের হাত থেকে পরিবেশ ও মানবজীবন রক্ষা এবং মাননীয় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রাকে বাস্তবায়ন করতেই আমাদের এই বিশেষ উদ্যোগ। রোপণকৃত এই ২,৫০০টি তালবীজ আনসার-ভিডিপি সদস্যদের মাধ্যমে নিয়মিত তদারকি ও পরিচর্যা করা হবে।” একই সাথে তিনি বীজ সংগ্রহে সহায়তার জন্য নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদুন নবী বেলালকে ধন্যবাদ জানান এবং আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউনিয়নে পরিবেশের উন্নয়নে বাহিনীর এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। আনসার বাহিনীর এই পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “রাস্তার পাশে ২,৫০০টি তালবীজ রোপণের এই বিশাল কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। গ্রামীণ জনপদে বজ্রপাতের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে এই গাছগুলো ভবিষ্যতে ঢাল হিসেবে কাজ করবে।” তিনি প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ খুশি খাতুন। তিনি জেলা কমান্ড্যান্ট মহোদয়ের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ৫ নং বিশা ইউনিয়নে স্থানীয় সদস্যদের মাধ্যমে রোপিত সবকটি বীজের শতভাগ পরিচর্যা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এছাড়া উপজেলার বিভিন্ন পদবির আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই অভিযানে অংশ নেন। সার্বিকভাবে, আত্রাই উপজেলার ৫ নং বিশা ইউনিয়নে এই পরিবেশবান্ধব তালবীজ রোপণ অভিযানটি অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধের মাঝেই ইউক্রেনের স্টারলিংক সেবা সীমিত, ব্যাহত সামরিক অভিযান

১

একাধিক মামলার আসামি ও বিপুল সম্পত্তির মালিক অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

২

লাকসাম স্টেডিয়াম সংস্কার দাবিতে ক্রীড়া প্রতিমন্ত্রীকে স্মারকলিপি

৩

বাংলাদেশের জয় হাতছাড়ার ম্যাচে কাইস আহমেদের ‘চোটের নাটক’ নিয়ে বিতর্ক

৪

চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধক্ষেত্রে, প্রথম দিনেই ১৭ বাংলাদেশি নিহত

৫

নওগাঁয় বজ্রপাত রোধে আনসার-ভিডিপির সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

৬

দিল্লিতে আটক শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ, শ্রবণশক্তি হারিয়েছেন এক ছাত্রী

৭

নবীনগরে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

৮

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

৯

যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার

১০

স্থায়ী সেতু নেই ঝুঁকিপূর্ণ পারাপার, দুর্ভোগে ৩ ইউনিয়নের মানুষ

১১

এলএনজি সরবরাহ ও ক্রয় সংক্রান্ত দুটি প্রস্তাবের নীতিগত অনুমোদন

১২

মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প

১৩

বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই জোসেফ, হোপ

১৪

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

১৫

সামাজিক পরিবর্তনে খেলাধুলার বিকল্প নেই: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

১৬

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ

১৭

সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

১৮

বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও জনমত যাচাই সভা অনুষ্ঠিত

১৯

অবৈধ ও অতিরিক্ত দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

২০