নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

সায়মন খান | লিড নিউজ ২৪

ভারতের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোয়ার নিজ বাসভবনে গুরুতর হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর ৭৫ বছর বয়সে মারা যান জনপ্রিয় এই অভিনেতা। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, গোয়ার ডোনা পাউলায় নিজ বাসভবনে অচেতন অবস্থায় পাওয়া যায় নানা পাটেকরকে। পরে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা দীর্ঘ সময় ধরে সিপিআরসহ তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাঁর হৃদ্‌যন্ত্রের কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হয়নি।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে মৃত্যুর পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তাঁর ছেলে মালহার পাটেকরও বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

১৯৫১ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর। মারাঠি থিয়েটারের মাধ্যমে অভিনয়জীবন শুরু করলেও পরে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজস্ব অভিনয়শৈলী দিয়ে আলাদা অবস্থান তৈরি করেন তিনি। শক্তিশালী সংলাপ, তীব্র অভিব্যক্তি এবং চরিত্রের গভীরে প্রবেশ করার দক্ষতা তাঁকে ভারতীয় সিনেমার অন্যতম স্বতন্ত্র অভিনেতায় পরিণত করেছিল।

দীর্ঘ অভিনয়জীবনে তিনি ‘পরিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘প্রহার’, ‘তিরঙ্গা’, ‘অগ্নিসাক্ষী’, ‘ওয়েলকাম’সহ বহু আলোচিত ও জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। গুরুগম্ভীর চরিত্রের পাশাপাশি কমেডি চরিত্রেও তাঁর সাবলীল অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

অভিনয়ে অসামান্য অবদানের জন্য ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক গুরুত্বপূর্ণ সম্মাননা পেয়েছেন নানা পাটেকর। চলচ্চিত্রের বাইরেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ছিল।

মৃত্যুর মাত্র কয়েক দিন আগেও গোয়ায় একটি অনুষ্ঠানে প্রকাশ্যে দেখা গিয়েছিল তাঁকে। সেই অনুষ্ঠানে জীবন ও মৃত্যু নিয়ে কথা বলেছিলেন বর্ষীয়ান এই অভিনেতা। এর কয়েক দিনের মধ্যেই তাঁর আকস্মিক মৃত্যু চলচ্চিত্রপ্রেমীদের গভীরভাবে নাড়া দিয়েছে।

নানা পাটেকরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা, নির্মাতা এবং অসংখ্য ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে অসংখ্য স্মরণীয় চরিত্র উপহার দেওয়া এই অভিনেতার প্রস্থানকে ভারতীয় সিনেমার একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সমাপ্তি হিসেবেই দেখছেন তাঁর অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় ৭৮ মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তায় বিশেষ প্রস্তুতি

১

সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

২

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ অক্টোবর

৩

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

৪

অভয়নগরের সুন্দলী ১০/১৪ এমভিএ উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মান।

৫

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি

৬

দুই বছর পর অটোরিকশাচালক রাহুল হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

৭

স্টারলিংক আটকে রাখার অভিযোগ ইলন মাস্কের, ভিত্তিহীন বলছে ভারত সরকার

৮

ওপেন হার্ট সার্জারি শেষে বাড়ি ফেরা জাকিরের খোঁজখবর নিলেন মো: জাহাঙ্গীর হোসেন,

৯

হৃদ্‌রোগে মারা গেলেন কিংবদন্তি অভিনেতা নানা পাটেকর

১০

বাস্তবেও মন্ত্রীর মর্যাদা পেলেন পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’

১১

অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না ধর্ম-বর্ণ: প্রধানমন্ত্রী

১২

মন্ত্রীর মর্যাদায় পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মিঠুন চক্রবর্তী

১৩

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

১৪

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

১৫

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

১৬

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে শফিকুর রহমান

১৭

দ্য প্যারাডাইস’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দর্শকের সমালোচনা মেনে নিলেন নানি

১৮

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাদের বাধা, দিল্লিতে ফের উত্তেজনা

১৯

শিক্ষার্থী হাত হারানোর পর স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

২০