নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

থাইল্যান্ডে গত সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে বন্যায় দেশজুড়ে ৬০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সরকার এ তথ্য জানিয়েছে। কয়েকটি অঞ্চলে নদীর পানির উচ্চতা এখনও বাড়ছে।

 

গত মাসের শেষ দিকে কয়েক দিন ধরে ভারী বৃষ্টিতে রাজধানী ব্যাংককের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। তবে সেখানে এখন বন্যার পানি অনেকটাই নেমে গেছে।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মধ্যাঞ্চলীয় প্রাচিনবুরি প্রদেশের পরিস্থিতি এখনও কঠিন। দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের তথ্য অনুযায়ী, সেখানে ১৯ জন মারা গেছেন।

বিভিন্ন নদীর পানি উপচে প্রদেশটির সাতটি জেলার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এতে ১ লাখ ৮৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে বিভাগটি এক বিবৃতিতে জানিয়েছে।

দেশটির আরও প্রায় এক ডজন প্রদেশ ও রাজধানীতে বন্যায় মানুষের মৃত্যু হয়েছে। বিভাগটি জানায়, থাইল্যান্ডের ৭৭টি প্রদেশের মধ্যে ২৭টিতে এখনও বন্যা পরিস্থিতি বিরাজ করছে।

ব্যাংককে ১৬ সেপ্টেম্বর থেকে চারজনের মৃত্যু হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে কয়েক দিনের টানা বৃষ্টিতে সেখানে এক মাসের সমপরিমাণ বৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে পুরো নগরীকে দুর্যোগ এলাকা ঘোষণা করা হয়েছিল।
আগামী সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ব্যাংকক। এ কারণে বর্তমানে শহরজুড়ে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান চলছে।

বন্যা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে জনসমালোচনার মুখে থাকা প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সোমবার সরকারি সংস্থাগুলোকে বন্যা ও পরিবহন ব্যবস্থা এমনভাবে পরিচালনার নির্দেশ দিয়েছেন, যাতে বৈঠকগুলোতে কোনো ধরণের বিঘ্ন না ঘটে।

সেপ্টেম্বর থাইল্যান্ডের বর্ষাকালের সর্বোচ্চ সময়। তবে এ বছর ব্যাংককের অনেক বাসিন্দার কাছে পরিস্থিতি আরও ভয়াবহ মনে হয়েছে। জলাভূমির ওপর গড়ে ওঠা শহরটির বিভিন্ন এলাকায় অসংখ্য খাল রয়েছে।
কয়েক দিন ধরে কোনো কোনো এলাকায় হাঁটুসমান পানি জমে ছিল। পানিতে তলিয়ে যাওয়া সড়কে যানবাহন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। দুই দিন বন্ধ ছিল স্কুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার।

১

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০

২

দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

৩

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুরস্কে শফিকুর রহমান

৪

দ্য প্যারাডাইস’ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, দর্শকের সমালোচনা মেনে নিলেন নানি

৫

যন্তর মন্তরে যাওয়ার পথে রাহুল-প্রিয়াঙ্কাদের বাধা, দিল্লিতে ফের উত্তেজনা

৬

শিক্ষার্থী হাত হারানোর পর স্টান গ্রেনেড ব্যবহার স্থগিত করল ফ্রান্স

৭

বিসিবির কেন্দ্রীয় চুক্তি ছাড়ার কথা ভাবছেন নাহিদ-হাসানসহ একাধিক ক্রিকেটার

৮

পুতিনের জন্মদিনে ইউক্রেনে ভয়াবহ হামলা, আবাসিক ভবন ধ্বংস

৯

অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল মানুষের জীবনে পৌঁছে দিতে চান আনোয়ার

১০

জাদুকর’ থেকে প্রেম-বিয়ে, এবার আলাদা পথে প্রীতম–শেহতাজ

১১

তিন সিটির সড়ক-ড্রেনেজ উন্নয়নে ৫ হাজার কোটি টাকার বেশি বরাদ্দ

১২

ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

১৩

গাইবান্ধায় নাগরিক প্লাটফর্ম ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে বার্ষিক মতবিনিময় সভা

১৪

প্রিয় নায়ককে’ চিঠিতে যা বললেন আর্জেন্টাইন ফুটবল প্রধান

১৫

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান

১৬

আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জাল করে মাদ্রাসা কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেপ্তার ২

১৭

হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত সৌদি জোটের

১৮

নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

১৯

আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

২০