নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

মোঃ মনির হোসেন মন্ডল, সাভারঃ আশুলিয়ায় বিপুল পরিমাণ গাঁজার চালানসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। অভিযানে তাদের কাছ থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩৪ লাখ ২৫ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (৭ অক্টোবর) বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক।

এর আগে মঙ্গলবার বিকেলে আশুলিয়ার বগাবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মো. শাহিন আলম (২৩) ও মো. বাবুল (৩২)।

এসআরবি-৪ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কুপন সংবাদের ভিত্তিতে একটি চৌকস আভিযানিক দল বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।একপর্যায়ে শাহিন আলম ও বাবুলকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ১৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এসআরবি-৪ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আশুলিয়ায় এনে মজুদ করার কথা স্বীকার করেছে। পরবর্তী সময়ে তারা আশুলিয়া, সাভার, ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রেতাদের কাছে গাঁজা সরবরাহ করত বলে জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, একসঙ্গে ১৩৭ কেজি গাঁজা উদ্ধারের ঘটনাটি স্থানীয় মাদক সরবরাহ ব্যবস্থার একটি বড় চালানের ইঙ্গিত দিচ্ছে। এই চালানের উৎস, অর্থের জোগানদাতা, পরিবহনব্যবস্থা এবং এর সঙ্গে জড়িত অন্য মাদক কারবারিদের শনাক্ত করতে গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে তাদের পেছনে কোনো সংঘবদ্ধ মাদকচক্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

 

এ বিষয়ে এসআরবি-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এমন রেজাউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৭ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের মাদক সংগ্রহ ও সরবরাহের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার শাহিন আলম ও বাবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই এসআরবি কর্মকর্তা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান

১

আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জাল করে মাদ্রাসা কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেপ্তার ২

২

হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত সৌদি জোটের

৩

নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

৪

আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

৫

ভুয়া ডাক্তার আখ্যা দেওয়ার প্রতিবাদে লাকসামে সংবাদ সম্মেলন

৬

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কাটা গাড়ি ও ৫টি ট্রাক জব্দ

৭

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

৮

বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী__আক্কাস আলী.

৯

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

১০

ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি

১১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১২

বীরগঞ্জে বিবাদমান বাগানের গাছ কেটে চোরাই পথে বিক্রি কালে থানায় অভিযোগ। 

১৩

কিউ-ক্যাশের সমস্যায় ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে ভোগান্তি, ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

১৪

১০টি এয়ারবাস কিনতে আগামীকাল চুক্তি সই করবে বিমান

১৫

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা

১৬

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

ফ্রান্সে স্কুল অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজপথে উত্তেজনা

১৮

তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায়

১৯

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

২০