নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

ভুয়া ডাক্তার আখ্যা দেওয়ার প্রতিবাদে লাকসামে সংবাদ সম্মেলন

জাফর আহমেদ।।

লাকসামের মুদাফ্ফরগঞ্জ বাজারে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবা দেওয়া ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যোকটিশনার মোঃ দেলোয়ার হোসেনকে ‘ভুয়া ডাক্তার’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মোঃ দেলোয়ার হোসে।
সংবাদটি ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে নিজের চিকিৎসা সেবার বৈধতার পক্ষে উচ্চ আদালতের রায় ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন থাকার কথা বলেছেন তিনি।
৭ অক্টোবর সকালে মুদাফ্ফরগঞ্জ বাজারের মেডিকেয়ার ডাইগনস্টিক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে মোঃ দেলোয়ার হোসেন বলেন, তিনি দীর্ঘ ২২ বছর ধরে দেশে-বিদেশে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
নিজেকে তিনি ইন্টিগ্রেটেড মেডিসিন প্র্যোকটিশনার ও বিকল্প ধারার চিকিৎসক হিসেবে উল্লেখ করেন।
তিনি দাবি করেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন ছাড়া নামের আগে ডাক্তার শব্দ ব্যবহারের বিষয়ে জটিলতা দেখা দিলে বিকল্প ধারার চিকিৎসকদের পক্ষ থেকে হাইকোর্টে রিট পিটিশন নম্বর ৫৩৫/২০১৯ দায়ের করা হয়।
২০২০ সালের ১৯ নভেম্বর হাইকোর্ট এ বিষয়ে পূর্ণাঙ্গ রায় দেন বলেও তিনি উল্লেখ করেন।
দেলোয়ার হোসেনের দাবি, ওই রায়ে বিকল্প ধারার চিকিৎসা পেশাজীবীদের কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার না করে ‘ইন্টিগ্রেটেড ফিজিশিয়ান’ পরিচয় ব্যবহারের বিষয়টি বলা হয়।
পরবর্তী সময়ে ২০২২ সালের ৫ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের আইন শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয় এবং আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে আদেশ দেওয়া হয়।
তিনি আরো বলেন, আদালতের নথি ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপনের ভিত্তিতে তিনি মুদাফ্ফরগঞ্জে চিকিৎসাসেবা দিয়ে আসছেন।
তবে কিছুদিন আগে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশনায় স্যানিটারি ইন্সপেক্টর মিল্টন কতিপয় সাংবাদিকের ‘প্ররোচনায়’ আইনবহির্ভূতভাবে তার চেম্বার বন্ধ করে দেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় তিনি আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বলেও জানান।
তার দাবি, লিগ্যাল নোটিশ পাওয়ার পর ওই কর্মকর্তা তার আইনজীবীকে ফোন করে চেম্বারে তালা দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
মোঃ দেলোয়ার হোসেন বলেন, তার কাছে প্রয়োজনীয় আইনি নথি ও প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও একটি মহলের ইঙ্গিতে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রকৃত তথ্য তুলে ধরে অপপ্রচার বন্ধে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো।
এ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম জানান, আমরা সাময়িকভাবে চেম্বার বন্ধ রেখে তাঁর বৈধ কাগজপত্র নিয়ে আসতে বলেছি। তিনি সকল কাগজপত্র দেখাননি। বৈধ কাগজপত্র থাকলে তার প্র্যাকটিসে কোন বাধা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন বিশেষ অভিযান

১

আশুলিয়ায় রাষ্ট্রপতির স্বাক্ষর-সিল জাল করে মাদ্রাসা কমিটি অনুমোদনের চেষ্টা, গ্রেপ্তার ২

২

হুতির ক্ষেপণাস্ত্র ভূপাতিত সৌদি জোটের

৩

নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

৪

আশুলিয়ায় এসআরবি’র অভিযানে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

৫

ভুয়া ডাক্তার আখ্যা দেওয়ার প্রতিবাদে লাকসামে সংবাদ সম্মেলন

৬

চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা কাটা গাড়ি ও ৫টি ট্রাক জব্দ

৭

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

৮

বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী__আক্কাস আলী.

৯

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের

১০

ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি

১১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

১২

বীরগঞ্জে বিবাদমান বাগানের গাছ কেটে চোরাই পথে বিক্রি কালে থানায় অভিযোগ। 

১৩

কিউ-ক্যাশের সমস্যায় ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে ভোগান্তি, ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

১৪

১০টি এয়ারবাস কিনতে আগামীকাল চুক্তি সই করবে বিমান

১৫

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা

১৬

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

১৭

ফ্রান্সে স্কুল অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজপথে উত্তেজনা

১৮

তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায়

১৯

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

২০