মোশাররফ হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দিনাজপুরের বীরগঞ্জ শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে৷
৭ অক্টোবর বুধবার দুপুরে মহানাম যজ্ঞানুষ্ঠান প্রাঙ্গণে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে এই আলোচনা সভা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পূজা উদযাপন পরিষদের বীরগঞ্জ শাখা সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান বাবু মহেশ চন্দ্র রায়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শুরু থেকে শেষ অবধি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বীরগঞ্জে পূজা উদযাপন পরিষদের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য, ছাত্রদলের সাবেক আহ্বায়ক, অন্যতম খেলোয়াড়, বিশিষ্ট ব্যবসায়ী, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী।
প্রাক প্রস্তুতি সভায় উপজেলার ১৬৩টি মন্ডপ কমিটির অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মনজুরুল ইসলামের দিক নির্দেশনা এবং প্রায় প্রতিটি দূর্গামন্ডব স্বশরীরে পরিদর্শন, নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ের ফলে প্রশাসন নিয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ফলে প্রস্তুতি সভায় সন্তোষ প্রকাশ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, মোহাম্মদপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান গোপাল চন্দ্র দেবশর্ম্মা।
মন্তব্য করুন