নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

কিউ-ক্যাশের সমস্যায় ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে ভোগান্তি, ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

লিড নিউজ ২৪, ঢাকা:

দেশের অন্তত ৩০টি ব্যাংকের গ্রাহক কার্ড ও ডিজিটাল লেনদেন করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন। নেটওয়ার্কভিত্তিক পেমেন্ট সুইচ ‘কিউ-ক্যাশ’-এর প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে এসব ব্যাংকের এটিএম ও কার্ডভিত্তিক বিভিন্ন সেবা ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের স্বাভাবিক লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে কিউ-ক্যাশ পরিচালনাকারী প্রতিষ্ঠান আইটি কনসালট্যান্টসের (আইটিসি) কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে তলব করা হয়েছে এবং কার্ডভিত্তিক সেবা দ্রুত স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউ-ক্যাশ নেটওয়ার্কে প্রযুক্তিগত কাজ শুরু হয়। এর প্রভাবে সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংকের কার্ড, এটিএম ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট কিছু ডিজিটাল লেনদেন সেবায় সমস্যা দেখা দেয়।

কিউ-ক্যাশ নেটওয়ার্কের আওতায় থাকা ব্যাংকগুলোর মধ্যে যেসব প্রতিষ্ঠানের নিজস্ব পেমেন্ট সুইচ বা বিকল্প ব্যবস্থা রয়েছে, তারা সীমিত পরিসরে নিজেদের কার্ডভিত্তিক সেবা চালু রাখতে পারছে। তবে যেসব ব্যাংকের বিকল্প ব্যবস্থা নেই, তাদের গ্রাহকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।

এসব ব্যাংকের অনেক গ্রাহক এটিএম বুথ থেকে টাকা তুলতে পারছেন না। পাশাপাশি কার্ডের মাধ্যমে অর্থ স্থানান্তর, অনলাইন বা ই-কমার্সে লেনদেন এবং বিদেশে কার্ড ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে। এমনকি কিছু প্রতিষ্ঠানের কর্মীরা ব্যাংক কার্ড ব্যবহার করে বেতন উত্তোলনেও সমস্যার মুখে পড়েছেন।

তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি সংযুক্ত ব্যাংকগুলোর পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও অন্যান্য পেমেন্ট সেবা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম চালু রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্মের কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, কিউ-ক্যাশের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়ন কার্যক্রম আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। এ সময়ের মধ্যে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট সেবাগুলো স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের স্বার্থ বিবেচনায় নিয়ে লেনদেনের ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করা হচ্ছে। দ্রুত কার্ড ও এটিএম সেবা স্বাভাবিক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যারিয়ারের সবচেয়ে দুঃখের দিন আজ : মেসি

১

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী

২

বীরগঞ্জে বিবাদমান বাগানের গাছ কেটে চোরাই পথে বিক্রি কালে থানায় অভিযোগ। 

৩

কিউ-ক্যাশের সমস্যায় ৩০ ব্যাংকের কার্ড লেনদেনে ভোগান্তি, ব্যবস্থা নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

৪

১০টি এয়ারবাস কিনতে আগামীকাল চুক্তি সই করবে বিমান

৫

বিয়ে নিয়ে কেয়া পায়েলের ভাবনা

৬

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৭

ফ্রান্সে স্কুল অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ, রাজপথে উত্তেজনা

৮

তৃণমূলের আস্থায় এম কফিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে আলোচনায়

৯

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

১০

আকবরের ব্যাটে হার এড়াল রংপুর, সিলেটের বিপক্ষে ড্র ময়মনসিংহের

১১

স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর

১২

বিএটি বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স প্রধান হলেন মোমশাদ আলী

১৩

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারে আগুন

১৪

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

১৫

আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে অক্ষত উ/দ্ধার, গ্রে/প্তার ২

১৬

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৭

আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল

১৮

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নি/হত

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি

২০