নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারে আগুন

হরমুজ প্রণালীতে যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ইঞ্জিন কক্ষে আগুন ধরে গেছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও  সোমবার এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সংস্থাটি জানায়, ট্যাংকারটির ইঞ্জিন কক্ষে আগুন লাগার পর জাহাজের নাবিকরা তা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর কয়েক ঘণ্টা আগে ইউকেএমটিও জানিয়েছিল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আরেকটি ট্যাংকারকে থামিয়ে ফিরে যেতে নির্দেশ দেয়। অন্যথায় জাহাজটিকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করা হয়।

পরে ওই ট্যাংকারের ক্যাপ্টেন নির্দেশ মেনে জাহাজটি ফিরিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জাহাজটি ওমানের উপকূলের কাছ দিয়ে হরমুজ প্রণালিতে প্রবেশ করছিল বলে জানায় ইউকেএমটিও।

ইরান ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।
তেহরান জানিয়েছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে তারা বারবার অভিযান চালিয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ বজায় রেখেছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী দিয়ে যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হতো।

যুদ্ধ চললেও হরমুজ প্রণালীতে জাহাজে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। তবে যুক্তরাষ্ট্র গত ১ সেপ্টেম্বরের পর থেকে ইরানের ভূখণ্ডে আর কোনো হামলা চালায়নি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বন্ধের আলোচনা চললেও হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নৌ চলাচল নিয়ন্ত্রণের বিষয়টি এখনো আলোচনার অন্যতম প্রধান জটিলতা হয়ে রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে অজ্ঞাত বস্তুর আঘাতে ট্যাংকারে আগুন

১

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

২

আশুলিয়ায় স্কুলগেট থেকে অপহৃত শিশু ময়মনসিংহে অক্ষত উ/দ্ধার, গ্রে/প্তার ২

৩

চাঁপাইনবাবগঞ্জ ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

৪

আগামী ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে আর্শীবাদ ও সমর্থন প্রত্যাশী শ্রী রতন শীল

৫

যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় হেলপার নি/হত

৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি

৭

বিমানের বলাকায় সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, এমডির নির্দেশ

৮

মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার গায়ে?

৯

কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

১০

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

১১

যুদ্ধক্লান্ত উত্তর ইসরাইলিরা নির্বাচনের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন পুনর্বিবেচনা করছেন

১২

বিদ্যুৎ, অর্থ ও জলবায়ু সংকট: কপ-৩১ সম্মেলনের আলোচনায় যা থাকছে

১৩

পঞ্চগড়ের সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা গ্রে/প্তার

১৪

রিয়াদ বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার দাবি হুথিদের

১৫

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

১৬

মেসির শেষ অনুশীলনে হাসি, পাগলামি এবং আরও অনেক কিছু

১৭

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৮

বিবাহিত জীবনে সুখে থাকার ‘রেসিপি’ কী, জানালেন আরিফিন শুভ

১৯

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

২০