নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ অর্থ ছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করা এবং জব্দ করা অর্থ ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়ার খবর সোমবার অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সোমবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ইরানকে এমন কোনো প্রস্তাব তিনি দেননি। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি বলেন, ‘অ্যাক্সিওস এইমাত্র একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে ‘ট্রাম্প’ ইরানকে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দ অর্থ ছাড়ের প্রস্তাব দিয়েছেন। এটি সত্য নয়। আমি তাদের কিছুই প্রস্তাব করিনি!’

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ‘ইরান পরমাণু কর্মসূচি নিয়ে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে তার বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং দেশটির জব্দ করা অর্থ ছাড় দিতে ট্রাম্প প্রস্তুত।’ প্রতিবেদনে নাম প্রকাশ না করা কয়েকজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়।

৮০ বছর বয়সী রিপাবলিকান ট্রাম্প প্রতিবেদনটিকে ‘ভুয়া খবর’ বলে আখ্যা দিয়েছেন এবং সংবাদমাধ্যমটিকে প্রতিবেদনটি প্রত্যাহার করার আহ্বান জানান।

এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোমবার নিউইয়র্কে কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল।

গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছিল।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ সোমবার জানায়, ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আর কোনো সরাসরি বৈঠক নির্ধারিত নেই।

শনিবার তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার একটি প্রস্তাব ট্রাম্প প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন।

তবে রোববার অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যে দুই পক্ষের আলোচনা আবার শুরু হবে বলে তিনি আশা করছেন।

এই সংঘাতের কেন্দ্রে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। সরু এই জলপথ দিয়ে স্বাভাবিক সময়ে বিশ্বের মোট তেল ও তরলীকৃত গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হলে তেহরান কার্যত এই নৌপথ অবরুদ্ধ করে দেয়।

যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে গ্যাসসহ বিভিন্ন পণ্যের দাম ব্যাপকভাবে বেড়েছে। একই সময়ে জাতীয় জনমত জরিপে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে এবং আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা হারানোর আশঙ্কায় তার দল উদ্বিগ্ন হয়ে পড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

১

সৌদি আরব সফরে যাচ্ছেন আমিরাতের ভাইস প্রেসিডেন্ট: রাষ্ট্রীয় গণমাধ্যম

২

মালি সেনাবাহিনী ও রুশ আধাসামরিক বাহিনী যুদ্ধাপরাধ করেছে : অ্যামনেস্টি

৩

হরমুজ প্রণালী খোলার আশা ক্ষীণ হওয়ায় বিশ্ববাজারে শেয়ারের দরপতন ও তেলের দাম বৃদ্ধি

৪

আইওয়ায় যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড়’ ইস্পাত কারখানা নির্মাণের ঘোষণা ট্রাম্পের

৫

তহবিল সংকটে সহায়তা বন্ধ হওয়ার ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী : জাতিসংঘ

৬

কর্মদক্ষতা অর্জনের মাধ্যমে সাংবাদিকতায় উজ্জ্বল অবস্থান তৈরির আহ্বান

৭

প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানকে সহায়তা দেবে সরকার : ড. তিতুমীর

৮

মেক্সিকোতে হারিকেন পোলোর আঘাতে বন্যা, বিদ্যুৎ বিচ্ছিন্ন, লোকজনকে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে

৯

বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

১০

কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ ; দুয়ারে কড়া নাড়ছে শীত

১১

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিসহ ৪ জন গ্রেপ্তার

১২

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ অর্থ ছাড়ের প্রস্তাব দেওয়ার কথা অস্বীকার ট্রাম্পের

১৩

কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলায় অনেকেই হতাহত

১৪

মহেশপুরে পুলিশের সাঁড়াশি অভিযান: সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার।

১৫

পাঠ্যবইয়ের মান যাচাইয়ে রাজধানীর ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

১৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

১৭

ভারত থেকে ফিরেএলো ২ তরুণী

১৮

কোন পথে হাঁটছে বাংলাদেশ? ।

১৯

​চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

২০