নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

মৌরিতানিয়ার উপকূলে ২৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

মৌরিতানিয়ার কোস্টগার্ড রোববার দেশটির আটলান্টিক উপকূল থেকে দুটি নৌযানে থাকা ২৬০ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ১৭ শিশু রয়েছে।

কোস্টগার্ড জানায়, অভিবাসন প্রত্যাশীরা গাম্বিয়ার বানজুল থেকে দু’টি নৌযানে যাত্রা করেছিলেন। খাবার ফুরিয়ে যাওয়ার পাশাপাশি জ্বালানি ও নৌযান পরিচালনায় সমস্যার কারণে তারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।

নুয়াকশট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কোস্টগার্ড আরও জানায়, প্রায় সাত দিন সাগরে থাকার পর রাজধানী নুয়াকশটের উপকূলে তাদের সন্ধান পাওয়া যায়।

এক বিবৃতিতে কোস্টগার্ড জানায়, উদ্ধার হওয়া অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ১৩২ জন সেনেগালের নাগরিক, ১২০ জন গাম্বিয়ার, চারজন গিনির এবং পশ্চিম আফ্রিকার আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, নৌযান দুটিতে ১৭ শিশুর পাশাপাশি ৬১ জন নারীও ছিলেন।

ইউরোপে পৌঁছতে প্রতি বছর হাজারো তরুণ অতিরিক্ত যাত্রীবোঝাই ও প্রায় জরাজীর্ণ নৌযানে করে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ হয়ে আটলান্টিক মহাসাগরের ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করেন।

তাদের অনেকেই দারিদ্র্য থেকে পালাতে এই পথে পা বাড়ান। ইউরোপের দেশগুলো ভিসা দেওয়া কঠোরভাবে সীমিত করায় এবং সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করায় তারা গোপনে এই বিপজ্জনক যাত্রার পথ বেছে নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক

১

জ্বরের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশে

২

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

৪

চাঁদপুরে লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের দায়ে জরিমানা

৫

ক্যারিবীয়দের বিপক্ষে কোহলির তাণ্ডব: এক সেঞ্চুরিতে ভাঙল সাত রেকর্ড

৬

মনোহরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন জরুরি : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

৯

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য বরদাস্ত করা হবে না’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

সিদ্দিকুর রহমান খান স্মরণে জামতলা জামে মসজিদে দোয়ার আয়োজন

১৩

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৪

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

১৭

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

মৌরিতানিয়ার উপকূলে ২৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

২০