নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪ জন

রাজধানীর তুরাগে ৩৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

​বিশেষ প্রতিনিধি:
রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে ৩৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুহিন মাহমুদ (৩৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
​পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ রওশন জামান এবং এসআই (নিঃ) শেখ মসিউল ইসলামের নেতৃত্বে একটি টিম বাউনিয়া বটতলা এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে মাদক বিক্রয়ের সংবাদ পায়।
​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ভোর ৫:৪৫ টায় তুরাগ থানাধীন খানটেক, প্রিয়াংকা রানওয়ে সিটির ১০ নম্বর রোডের ৪ নম্বর বাসার ৯ তলার ৮/বি নম্বর ফ্ল্যাটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফ্ল্যাটের মাস্টার বেডরুমের ওয়ারড্রব তল্লাশি করার সময় আসামির নিজ হাতে বের করে দেওয়া দুটি নীল রঙের জিপার ব্যাগে রক্ষিত ৩৭৫ পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয় এবং সকাল ৬:০০ টায় তা জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
​পুলিশ জানায়, ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ তুরাগ থানাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। আসামির সিডিএমএস (CDMS) ডাটাবেজ যাচাই করে পূর্বেও ১টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
​উদ্ধারকৃত আলামতসহ আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় তুরাগ থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-১৮, জিআর নং-২০৪, তারিখ: ২৮/০৯/২০২৬) রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় শেখ হাসিনার জন্মদিন পালনের সময় ছাত্রলীগের সভাপতি ও নারীসহ ১৫ জন আটক

১

জ্বরের কারণে এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন শান্ত, ফিরছেন দেশে

২

জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ইজারাদারকে চাঁদাবাজ ও বিএনপি নেতাদের গডফাদার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

৩

তদন্তে সত্যতা নিশ্চিত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা; বিএমএসএফ

৪

চাঁদপুরে লাইসেন্স ছাড়াই খাদ্যপণ্য উৎপাদনের দায়ে জরিমানা

৫

ক্যারিবীয়দের বিপক্ষে কোহলির তাণ্ডব: এক সেঞ্চুরিতে ভাঙল সাত রেকর্ড

৬

মনোহরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৭

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

৮

তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক পরিবর্তন জরুরি : চট্টগ্রাম বিভাগীয় কমিশনার

৯

জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক থেকে দুবাই পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

কোটচাঁদপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: ‘নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য বরদাস্ত করা হবে না’

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

সিদ্দিকুর রহমান খান স্মরণে জামতলা জামে মসজিদে দোয়ার আয়োজন

১৩

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

১৪

গিল-কোহলির সেঞ্চুরিতে জয় দিয়ে শুরু ভারতের

১৫

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৬

সেনাবাহিনীর ইএমই কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন ও ৬ষ্ঠ কোর পুনর্মিলনী

১৭

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৮

চট্টগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

মৌরিতানিয়ার উপকূলে ২৫০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী উদ্ধার

২০