নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

মাহিদুল ইসলাম ফরহাদ:চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে যেকোনো সময় সদর মডেল থানাধীন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মহিপুর ভাটোপাড়া এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সামিউল ইসলাম শান (১৯) এবং একই এলাকার আব্দুস সোবাহানের ছেলে সাব্বির রহমান (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে সামিউল ইসলাম শান ও সাব্বির রহমান মহানন্দা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। পরে তাদের মরদেহ উদ্ধার করে নিজ নিজ বাড়িতে নেওয়া হয়। এ ঘটনায় নৌ পুলিশকে অবহিত করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ একরামুল হোসাইন বলেন, মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের পানিতে ডুবে মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহ পরিবারের কাছে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে নৌ পুলিশকেও জানানো হয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং তদন্ত ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮

২

চাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে বিদেশি মদ ও মাদকসহ গ্রেপ্তার ১

৩

আরচারি দলগত ইভেন্টে হতাশা

৪

ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের

৫

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহবান রাষ্ট্রপতির

৬

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

৭

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

৮

ময়মনসিংহে পিবিআই তদন্তে নিরঞ্জন ধর হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার

৯

বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন

১০

ডিমলায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

১১

নওগাঁয় উন্নয়নকৃত সড়ক উদ্বোধন

১২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৩

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

১৪

নবীনগরের লাউর ফতেপুর গুচ্ছগ্রাম,২৭ বছর ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন ১১০০ মানুষ, প্রতিকার চেয়ে স্থানীয় এমপির শরণাপন্ন এলাকাবাসী

১৫

জলঢাকায় ৫ দিনব্যাপী ৪র্থ উপজেলা স্কাউট সমাবেশ শুরু।

১৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে : সিইসি

১৭

ডোপ টেস্টে পজিটিভ উজবেকিস্তানের পদকজয়ী ক্রীড়াবিদ

১৮

আধুনিক বন্দর ও দক্ষ নাবিক গড়ে তুলতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : নৌপরিবহন মন্ত্রী

১৯

মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

২০