বিশেষ প্রতিনিধি, ঢাকা:
ঢাকার দক্ষিণখান থানাধীন ‘হেয়ার প্রসেসিং ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ’ (নিবন্ধন নং- ১৯৭)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শনিবার সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয় সংলগ্ন কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে অদ্যই আয়োজিত বিশেষ সাধারণ সভায় নির্বাচন কমিটির সভাপতি ও উত্তরা মেট্রোপলিটন থানা সমবায় অফিসার মুহাম্মদ আমানুর রহমান নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে ‘চেয়ার’ প্রতীক নিয়ে ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জনাব মোঃ আতিয়ার রহমান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মিঝার আলী (ছাতা) ৫১ ভোট এবং জনাব মোঃ মামুনুর রহমান (গোলাপফুল) ৩১ ভোট পান।সহ-সভাপতি পদে ‘চশমা’ প্রতীক নিয়ে ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জনাব মোঃ আবু সামা। তাঁর প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ মিজানুর রহমান (আনারস) পান ৭৪ ভোট।
সাধারণ সম্পাদক পদে ‘মই’ প্রতীকের প্রার্থী জনাব মোঃ আল মামুন তুকার ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে তাঁর প্রতিদ্বন্দ্বী জনাব মোঃ বাবুল আক্তার (চাকা) ৪২ ভোট এবং জনাব মোঃ ফিরোজ আলী (আম) ২৬ ভোট পান।
এছাড়া যুগ্ম-সম্পাদক পদে জনাব মোঃ মহসিন উদ্দীন (হাতি) ও কোষাধ্যক্ষ পদে জনাব মোঃ শওকত আলী (হরিণ) কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য পদের ৭টি পদে নির্বাচিতরা হলেন— জনাব মোঃ হাফিজুর রহমান (গরুর গাড়ি, ১১৬ ভোট), জনাব মোঃ আব্দুর রহমান (বই, ১০৯ ভোট), জনাব মোঃ কাসেদ আলী (ফুটবল, ১০৪ ভোট), জনাব মোঃ হুমায়ুন কবির (কলম, ১০০ ভোট), জনাব মোঃ ফারুক হোসেন (পাখা, ৯৭ ভোট), জনাব মোঃ কামরুজ্জামান (উড়োজাহাজ, ৯২ ভোট) এবং জনাব মোঃ স্বপন মন্ডল (মোরগ, ৯১ ভোট)।
উক্ত নির্বাচন পরিচালনা কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন সমবায় পরিদর্শক মাহমুদ ইমাম এবং সহকারী পরিদর্শক মাহফুজা খাতুন।
মন্তব্য করুন