জেলার গোদাগাড়ী উপজেলার কবুতরপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় কোটি টাকা মূল্যের ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৫), রাজশাহী।
গতকাল বুধবার রাত ১০টার দিকে গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া গ্রাম থেকে এসব অবৈধ হেরোইন (মাদকদ্রব্য ) উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এসআরবি-৫ এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসআরবি জানায়, এসআরবি-৫, সিপিসি কোম্পানি রাজশাহীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত ১০টার দিকে গোদাগাড়ী থানাধীন কবুতরপাড়া গ্রামস্থ মাটির রাস্তা সংলগ্ন সরকারি খাস জমিতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি প্লাস্টিক ব্যাগে তল্লাশি করে ১টি শপিং ব্যাগের মধ্যে সাদা ধূসর রঙের হিরোইন সদৃশ পাউডার যার ওজন ৫২৮ গ্রাম এবং অপর ১টি শপিং ব্যাগে ৬টি সাদা পলিপ্যাকে প্রতিটি প্যাকেটের ওজন ১০৭.৫ গ্রাম করে মোট ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন