নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা’-র শুটিং শুরু হতে না হতেই দানা বেঁধেছে নতুন বিতর্ক। লন্ডনের মাটিতে ঐতিহাসিক লর্ডস কাণ্ডের দৃশ্য পুনর্নির্মাণ করতে গিয়ে বিপাকে পড়েছে সিনেমাটির প্রযোজনা দল, এমনকি খেসারত দিতে হচ্ছে স্থানীয় কাউন্টি ক্রিকেট ক্লাবকেও।

যুক্তরাজ্যের লেস্টারশায়ারের বিখ্যাত গ্রেস রোড গ্রাউন্ডে সম্প্রতি সৌরভের এই বায়োপিকের বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়। তবে বিতর্ক বাঁধায় এর টাইমিং। লেস্টারশায়ারের ঐতিহ্যবাহী কাউন্টি চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার মাত্র ৪ দিন আগে এখানে একটানা শুটিং চালায় ছবির টিম। অভিযোগ উঠেছে, শুটিংয়ের সময় দীর্ঘক্ষণ তীব্র গরমের মধ্যেও মাঠ ও পিচ ঢেকে রাখার অনুমতি পাননি গ্রাউন্ডসম্যানরা।

মাঠের প্রধান গ্রাউন্ডসম্যান ক্যালাম লেউইন ক্ষোভ প্রকাশ করে জানান, শুটিং শেষ হতেই দেখা যায় মাঠের বেহাল অবস্থা। অতিরিক্ত তাপে পিচে ফাটল ধরে চৌচির হয়ে যায়। পরবর্তীতে খেলা শুরু হলে দেখা যায়, বল সেখানে অসম্ভব ও অসমানভাবে বাউন্স করছে।

আইসিবি ও ঘরোয়া ক্রিকেটের নিয়ম অমান্য করায় চরম খেসারত দিতে হচ্ছে লেস্টারশায়ার ক্লাবকে। ডিসিপ্লিনারি কমিটির রায়ে, কাউন্টি চ্যাম্পিয়নশিপের ওই ম্যাচ থেকে তাদের অর্জিত ১৯ পয়েন্ট কাটার পাশাপাশি আরও অতিরিক্ত ৮ পয়েন্ট জরিমানা হিসেবে কেটে নেওয়া হয়। সেই সঙ্গে ক্লাবটির ওপর হাকানো হয়েছে ৫ হাজার ইউরোর আর্থিক জরিমানা!

কমিটি জানিয়েছে, ভেন্যু না সামলাতে পারায় ক্লাবের দায় সবচেয়ে বেশি হলেও, ছবির প্রযোজনা দল ও অর্গানাইজারদের চরম দায়িত্বজ্ঞানহীনতা নজর এড়িয়ে যাওয়ার উপায় নেই। যে খেলা ও ক্রিকেটীয় গৌরবকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র, সেই খেলার মাঠকেই শুটিংয়ের স্বার্থে ক্ষতিগ্রস্ত করার ঘটনাকে অনেকেই ‘ক্রিকেটের চরম অপমান’ বলে অভিহিত করছেন। বিষয়টি নিয়ে ক্রীড়া ও চলচ্চিত্র দুনিয়ায় এখন তোলপাড় চলছে।

উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলির ৫৪তম জন্মদিনে প্রকাশ্যে এসেছে ‘দাদা’ সিনেমার অফিসিয়াল পোস্টার। যেখানে লর্ডসের ব্যালকনিতে সৌরভের সেই ঐতিহাসিক পোশাক উঁচিয়ে সেলিব্রেশনের দৃশ্যটি রিক্রিয়েট করতে দেখা যায় জনপ্রিয় অভিনেতা রাজকুমার রাওকে। ছবিতে সৌরভের নামভূমিকায় রাজকুমার ছাড়াও তার স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তানিয়া মানিকতলা। মহারাজের মা-বাবার ভূমিকায় থাকছেন অপরাজিতা আঢ্য ও শাশ্বত চট্টোপাধ্যায় এবং ভাই স্নেহাশিস গাঙ্গুলীর চরিত্রে রয়েছেন রাহুল দেব বসু। বিক্রমাদিত্য মোটওয়ানের পরিচালনায় ছবিটি প্রেক্ষাগৃহে আসার আগেই নানা আলোচনায় বাজার গরম রাখছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে শত্রু-মিত্রদের সমালোচনা করতে পারেন নেতানিয়াহু

প্রাইভেসি সংক্রান্ত বিতর্কের মুখে ক্যামেরাবিহীন এআই চশমা আনছে মেটা

আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত যুক্তরাষ্ট্রের

ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : জ্বালানি প্রতিমন্ত্রী

জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ স্থগিত করলেন হাইকোর্ট

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

ডিসেম্বরের মধ্যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‌্যাম্প চালুর নির্দেশ

১০

শুটিংয়ের শুরুতেই বিপাকে সৌরভ গাঙ্গুলির বায়োপিক ‘দাদা

১১

মুন্সীগঞ্জে কৃষকরা বীজতলায় ব্যস্ত সময় পার করছেন

১২

বোয়িং-এর কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কিনবে তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা

১৩

চীন ও যুক্তরাষ্ট্র ‘প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার’ হওয়া উচিত : সি চিনপিং

১৪

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

১৫

উদ্বোধনের পর থেকে বিল বকেয়া, বিদ্যুৎহীন ডিমলার মিনি স্টেডিয়াম

১৬

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বোয়িংয়ের মধ্যে আরও ১১টি উড়োজাহাজ সংগ্রহে সম্পূরক চুক্তি স্বাক্ষর

১৭

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থিতিশীল করতে ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা

১৮

মার্চেই ফ্লোরে যাচ্ছে আরিয়ান খানের ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিজন ২

১৯

ক্যারিবীয় সিরিজের আগে আজই ভারতীয় ক্যাম্পে যোগ দিচ্ছেন রোহিত-কোহলি

২০