নিউজ ডেস্ক
৭ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

ধনবাড়ীতে সাবেক মেয়রের সম্পত্তিতে নজর ভূমিদস্যুদের, দোকানঘর জবরদখলের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল):

টাঙ্গাইলের ধনবাড়ী বাজারে পৌরসভার সাবেক মেয়র মরহুম বদিউল আলম মঞ্জুর বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি ও দোকানঘর জবরদখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় রাজমিস্ত্রি শ্রমিক অফিসের নাম ভাঙিয়ে কতিপয় অসাধু চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই দখলযজ্ঞ চালানোর পাঁয়তারা করছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। সম্পত্তির নামজারি (খারিজ) কার্যক্রমে বাধা দেওয়াসহ নানাভাবে হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক মেয়রের স্বজনরা।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ১৯৭৫ সালের ১৮ জুলাই (দলিল নং- ১৯৫৮) মোহন পাল রাজভর ও তার স্ত্রী বেহলী রাজভর ওয়ারিশসূত্রে মালিক হয়ে ওই জমির কিছু অংশ আ. জব্বার ডাক্তার নিকট বিক্রি করেন। পরবর্তীতে উক্ত সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক হয়ে মো. তোফাজ্জল হোসেন, জাহাঙ্গীর আলম এবং আ. রহিম ২০০৫ সালের ২৩ জুন (সাব-কাবলা দলিল নং- ৪৮২৭ মূলে) ধনবাড়ী বাজারের ভেতরের ৩ শতাংশ জমি ধনবাড়ী পৌরসভার সাবেক মেয়র মরহুম বদিউল আলম মঞ্জুর কাছে বিক্রি করেন।

জমি ক্রয়ের পর সাবেক মেয়র বদিউল আলম মঞ্জু বৈধভাবে মালিকানা লাভ করে ২০০৫ সালের ২৩ জুন (সাব-কাবলা দলিল নং- ৪৮২৭ মূলে) মালিক হইয়া তিনি ঐ দিন শ্রমিক অফিস ১.৫০ শতাংশ জমি নিজ নামে দলিল করে দেন। পরে বিআরএস রেকর্ডে (চূড়ান্ত খতিয়ান নং- ৩৪৫৬, হাল দাগ নং- ৪৮০১) নিজ নামে অন্তর্ভুক্ত করেন। ক্রয়কৃত ৩ শতাংশ নিজ নামে রেকড করান। স্থানীয় নিমাণমিস্ত্রি শ্রমিক অফিসের উক্ত জমি নামজারি করে তিনতলা ভবন নির্মাণপূর্বক ভোগদখলে রয়েছে। অন্যদিকে, অবশিষ্ট ১.৫০ শতাংশ জমিতে সাবেক মেয়র বদিউল আলম মঞ্জু দোকানঘর নির্মাণ করে ভাড়া দেন, যা এখনো তার পরিবারের ভোগদখলে রয়েছে।

সাবেক মেয়র বদিউল আলম মঞ্জুর অকাল মৃত্যুর পর তার ওয়ারিশরা তাদের ভোগদখলীয় ১.৫০ শতাংশ সম্পত্তির নামজারির (খারিজ) জন্য সংশ্লিষ্ট ভূমি অফিসে আবেদন করেন। ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তার (নায়েব) কার্যালয় থেকে সরেজমিন তদন্ত শেষে ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর ইতিবাচক প্রতিবেদনও পাঠানো হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি প্রক্রিয়ার এই পর্যায়ে এসে নির্মান শ্রমিক অফিসের কিছু অসাধু ব্যক্তি নিজেদের দাবি করে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তারা ভূমি অফিসে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে নামজারি প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে এবং নানা অপকৌশল ব্যবহার করে ভাড়া দেওয়া দোকানগুলো জবরদখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ভুক্তভোগী পরিবার এ বিষয়ে মরহুম বদিউল আলম মঞ্জুর ছেলে শাহারিয়ার আলম শিবলু ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমার বাবার বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তিতে আমাদের দোকান রয়েছে, যা বর্তমানে ভাড়া দেওয়া আছে। বাবার মৃত্যুর পর আমরা ওয়ারিশরা ওই সম্পত্তির নামজারির আবেদন করলে একটি কুচক্রী মহল বিভিন্ন অপকৌশল ব্যবহার করে আমাদের দোকান বেদখল করার চেষ্টা চালাচ্ছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০