নিউজ ডেস্ক
৭ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫ জন

ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

(নীলফামারী) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশে নীলফামারীর ডিমলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ প্রতিযোগিতায় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের মিনি স্টেডিয়াম মাঠে ডিমলা থানা পুলিশের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুল আলম।

উদ্বোধনী খেলায় খগাখড়িবাড়ী ইউনিয়নের খড়িবাড়ী উচ্চ বিদ্যালয় ও ডিমলা উচ্চ বিদ্যালয়ের বালক দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ডিমলা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।

অনুষ্ঠানে ডিমলা থানার ওসি মো. আশরাফুল আলম, ওসি (তদন্ত) দিবাকর, খগাখড়িবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. রবিউল ইসলাম লিথন, থানা পুলিশের সদস্য, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ আয়োজন করা হচ্ছে। তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উদ্বোধনী বক্তব্যে ওসি মো. আশরাফুল আলম বলেন, তরুণদের মেধা ও শক্তিকে ইতিবাচক কাজে কাজে লাগাতে খেলাধুলার পরিবেশ তৈরি করা প্রয়োজন। কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলায় তরুণদের সম্পৃক্ততা বাড়লে তারা মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার অনুপ্রেরণা পাবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকেরা বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও জনসম্পৃক্ততা বাড়ানো কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্বপূর্ণ অংশ। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় তরুণদের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ তৈরি হচ্ছে, যা অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, প্রত্যন্ত এলাকায় এমন আয়োজন তরুণদের মাঠমুখী করবে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ তৈরির সঙ্গে সামাজিক সম্প্রীতি বাড়াতেও এ ধরনের প্রতিযোগিতা ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০