নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে মাখোঁর সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গে বৈঠক করবেন।

রাশিয়ার আগ্রাসন পঞ্চম বছরে গড়ানোর মধ্যে ইউক্রেনের ওপর হামলা আরও জোরদার করেছে মস্কো। এ পরিস্থিতিতে জেলেনস্কি তার দেশের জন্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও প্রতিরক্ষা ব্যবস্থা ও সহযোগিতা আদায়ের চেষ্টা করছেন।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘ইমানুয়েল মাখোঁর সঙ্গে কথা হয়েছে। কূটনৈতিক প্রক্রিয়ার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।’

তিনি আরও বলেন, এর পাশাপাশি ‘এই ভয়াবহ রুশ যুদ্ধ বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ’ নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, ‘আমাদের জনগণকে সুরক্ষায় ফ্রান্সের সমর্থনের জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে শিগগিরই ইমানুয়েলের সঙ্গে বৈঠকে বসতে আমরা সম্মত হয়েছি।’

ফ্রান্স ও ব্রিটেন ইউক্রেনের মিত্রদের নিয়ে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ নামে একটি অস্থায়ী জোটের নেতৃত্ব দিচ্ছে। জোটটি কিয়েভকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্র এই জোটের অংশ নয়।

জেলেনস্কি এরই মধ্যে জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষ দিকে নিউইয়র্কে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন।

গত সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূতেরা মস্কো ও কিয়েভ সফর করার পর তিনি এ পরিকল্পনার কথা জানান।
ওয়াশিংটন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাভিত্তিক কূটনৈতিক প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার পথ খুঁজছে।

তবে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে দেশটির মনোযোগের বড় অংশ ও গোলাবারুদও সেখানে কেন্দ্রীভূত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০