নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৪ জন

দ. আফ্রিকার নাগরিকদের ভিসায় বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

দক্ষিণ আফ্রিকার নাগরিকদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

দেশটির সরকারের বর্ণভিত্তিক বৈষম্যমূলক নীতির অভিযোগ তুলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার নেতাদের নিয়মিত সমালোচনা করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প দক্ষিণ আফ্রিকার ভূমি ও কর্মসংস্থান সংক্রান্ত আইনগুলোর কঠোর সমালোচনা করে আসছেন।

এসব আইনের উদ্দেশ্য হলো, বর্ণবাদী শাসনের অবসানের প্রায় ৩০ বছর পরও দেশটিতে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর মধ্যে বিদ্যমান ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমানো।

২০২৫ সালে হোয়াইট হাউসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প দেশটিতে ‘শ্বেতাঙ্গ গণহত্যা’ চলছে— এমন একটি দাবি সামনে আনেন।

তবে তার এই দাবি ব্যাপকভাবে ভিত্তিহীন ও অসত্য হিসেবে প্রত্যাখ্যাত হয়েছে।

এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন এবং জোহানেসবার্গে অনুষ্ঠিত জি২০ সম্মেলনও বর্জন করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকার জনগণ এমন একটি সরকারের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে সরকার আফ্রিকানার সংখ্যালঘুদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক নীতির পেছনে অতিরিক্ত গুরুত্ব দিতে গিয়ে দেশের অর্থনীতিকে ধ্বংস করছে।’

রুবিও জানান, নতুন ভিসা বিধিনিষেধ তাদের বিরুদ্ধে প্রয়োগ করা হবে, যারা দক্ষিণ আফ্রিকায় ‘বর্ণভিত্তিক বৈষম্যকে উৎসাহিত করে, সহিংসতায় উসকানি দেয় অথবা ক্ষতিপূরণ ছাড়াই জমি অধিগ্রহণে সহায়তা করে।’

ট্রাম্প গত বছর ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার সম্পর্কের অবনতি হয়েছে। ট্রাম্প প্রশাসন দক্ষিণ আফ্রিকার জন্য মার্কিন সহায়তা কমিয়েছে, দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে এবং ‘নির্যাতনের’ শিকার হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে চাওয়া শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের জন্য বিশেষ সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অভিবাসন নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে কঠোর অবস্থান নিলেও আফ্রিকানার নামে পরিচিত শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ দিতে একটি বিশেষ কর্মসূচি চালু করেছেন। এর আওতায় ইতোমধ্যেই হাজার হাজার আফ্রিকানার যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেয়েছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখতে গত মাসে দক্ষিণ আফ্রিকা একটি নতুন ও ‘উদার’ বাণিজ্য চুক্তির প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে।

দেশটি আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের উচ্চহারে শুল্ক আরোপের কারণে কর্মসংস্থান কমে যেতে পারে। দক্ষিণ আফ্রিকায় এমনিতেই বেকারত্বের হার অত্যন্ত বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০