নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

দেশীয় মাছের উৎপাদন বাড়াতে পাকুন্দিয়ায় পোনামাছ অবমুক্ত

দেশীয় মাছের উৎপাদন বাড়ানো ও বিলুপ্ত প্রায় প্রজাতি সংরক্ষণের লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিভিন্ন জলাশয়ে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দিন।

সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ পুকুর ও এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা এলাকার ভিলভরা বিলে আনুষ্ঠানিকভাবে এ পোনামাছ অবমুক্ত করা হয়।

পোনামাছ অবমুক্তকালে তিনি বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও বিলুপ্ত প্রায় প্রজাতি রক্ষায় সরকারের এ উদ্যোগ প্রশংসনীয়। উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্তের মাধ্যমে স্থানীয়ভাবে আমিষের চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করা সম্ভব।

২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

তিনি বলেন, জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি দেশীয় মাছের প্রজাতি রক্ষায় জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপম দাস, জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক

গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত

১০

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস

১১

কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল

১২

রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ

১৩

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

১৪

এপিএল খেলতে নিবন্ধন করেছেন তাসকিন

১৫

ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুমকির মাঝেই নতুন আলোচনার আভাস দিলেন ট্রাম্প

১৬

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

১৭

হারানো পাসপোর্ট দ্বিতীয়বার পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা

১৮

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

১৯

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২০