নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭ জন

লাইনচ্যুত বগি উদ্ধার : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ঢাকা-ময়মনসিংহ রুটে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। ছয় ঘণ্টা বন্ধ থাকার পর এই রেলপথ স্বাভাবিক হয়েছে।

আজ রোববার রাত ১১টায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার পর ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন স্টেশনে আটকে থাকা তিস্তা, যমুনা, কমিউটারসহ ট্রেনগুলো নিজ নিজ গন্তব্যে ছেড়ে যায়। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

ঘটনার বিস্তারিত জানিয়ে ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বাসসকে বলেন, বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহ রেলওয়ে থানার কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ি নামক স্থানে রেললাইনে পাথরবাহী ব্যালাস্ট ট্রেনের (বিটি ট্রেন) একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িকভাবে ওই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। পরবর্তীতে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ সম্পন্ন করে রাত ১১টায় লাইনচ্যুত বগিটি উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং ওই অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এর আগে, বিকেল সোয়া ৫টার দিকে ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও উপজেলার গোলাবাড়ি নামক স্থানে রেললাইনে পাথর ফেলার কাজে ব্যবহৃত ব্যালাস্ট ট্রেন (বিটি)-এর একটি বগি লাইনচ্যুত হয়। এতে টানা ছয় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০