নিউজ ডেস্ক
২ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

প্রেসক্লাব যশোর, নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের ভোট দেয়ার আহ্বান

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :-প্রেস ক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর হতে যাচ্ছে। সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট প্রদানের জন্য ক্লাবের সর্বস্তরের ভোটারের প্রতি আহ্বান জানিয়েছেন জেইউজে’র সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন সদস্যপদ প্রদানের পর আয়োজিত এ নির্বাচনে সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষ থেকে প্রার্থী মনোনয়নের লক্ষ্যে গঠিত সাবজেক্ট কমিটি প্রার্থীদের পেশাগত যোগ্যতা, অভিজ্ঞতা, সাংগঠনিক ভূমিকা এবং প্রেসক্লাবের কার্যক্রমে তাদের অবদানসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে বিভিন্ন পদে প্রার্থী মনোনয়ন প্রদান করে।
সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের মধ্যে সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে রয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব নূর ইসলাম। এছাড়া সহ-সভাপতি পদে সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক পদে তহীদ মনি এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক পদে সাইফুর রহমান সাইফকে মনোনয়ন দেওয়া হয়েছে। কার্যনির্বাহী সদস্য পদে মনোনয়ন দেয়া হয়েছে, শহিদ জয়, তৌহিদ জামান, রফিকুল ইসলাম, মুর্শিদুল আজিম হিরু, গালিব হাসান পিল্টু ও এস এম সোহেলকে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- প্রেস ক্লাব যশোর সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও পারস্পরিক ঐক্যের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এর প্রাতিষ্ঠানিক মর্যাদা ও ঐতিহ্য সমুন্নত রাখার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত স্বার্থে কার্যকর ভূমিকা পালনের জন্য যোগ্য, অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতৃত্ব প্রয়োজন। সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীরা পেশাগত মূল্যবোধ, গণতান্ত্রিক চর্চা, জবাবদিহি ও সাংবাদিকদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।

নেতৃদ্বয় বলেন, প্রেস ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সাংবাদিকবান্ধব করতে এবং সদস্যদের পেশাগত ও কল্যাণমূলক স্বার্থে কার্যকর ভূমিকা রাখার লক্ষ্যে সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীদের বিজয়ী করা প্রয়োজন। অন্যদিকে, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় যেসব পদে সাংবাদিক ইউনিয়ন যশোর মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন, তাদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ইউনিয়নের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, সকলের অংশগ্রহণে প্রেস ক্লাব যশোরের আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে এবং নির্বাচিত নেতৃত্ব প্রেস ক্লাবের ঐতিহ্য ও মর্যাদা সমুন্নত রেখে সাংবাদিকদের বৃহত্তর স্বার্থে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

দুই কার্গো এলএনজি আনছে সরকার

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১০

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

১১

ভিয়েতনাম জাতের কালো ধান চাষে সফল এক যুবক

১২

গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত

১৩

জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে ডেলসি রদ্রিগেজের বৈঠক: হোয়াইট হাউস

১৪

কোরিয়ার কাছে ৮-০ গোলে হারল বাংলাদেশ নারী দল

১৫

রুপির বিপরীতে টাকার বড় উত্থান, দুই বছরে শক্তিশালী হয়েছে ১১.৬ শতাংশ

১৬

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

১৭

এপিএল খেলতে নিবন্ধন করেছেন তাসকিন

১৮

ইরানকে ‘ধূলিসাৎ’ করার হুমকির মাঝেই নতুন আলোচনার আভাস দিলেন ট্রাম্প

১৯

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল

২০