নিউজ ডেস্ক
২ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল

 উত্তর কোরিয়া শনিবার একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

এর একদিন আগে উত্তর কোরিয়াকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে পাঁচ দিনের যৌথ নৌমহড়া শেষ করে দক্ষিণ কোরিয়া।

গত মাসে দক্ষিণ কোরিয়ার উপকূলের কাছে আন্তর্জাতিক জলসীমায় অনুষ্ঠিতব্য ‘ফ্রিডম এজ’ নামে পরিচিত এই যৌথ মহড়ার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছিল পিয়ংইয়ং।

উত্তর কোরিয়া একে দেশটির এবং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্য ‘হুমকি’ হিসেবে আখ্যায়িত করেছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘পূর্ব উপকূলের ওয়নসান এলাকা থেকে জাপান সাগরের দিকে ছোড়া একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ শনাক্ত করেছে।

পূর্ব সাগর নামেও পরিচিত এই জলভাগকে জাপান সাগর বলা হয়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) শুক্রবার এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৫টা ২০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রগুলোকে শনাক্ত করা হয়। এগুলো প্রায় ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) পথ অতিক্রম করে।

জেসিএস জানায়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ‘ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রাথমিক পর্যায় থেকেই সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণ ও তথ্য বিনিময় করে আসছে। পাশাপাশি ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে জাপানের সঙ্গেও তথ্য আদান-প্রদান করা হয়েছে।’

এর আগে সর্বশেষ ২০ আগস্ট উত্তর কোরিয়া সমুদ্রে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।

তবে চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যোগাযোগের কিছু লক্ষণ দেখা যাওয়ায় দুই দেশের শীর্ষ বৈঠক ‘যেকোনো সময়’ হতে পারে বলে মনে হচ্ছে।

ট্রাম্প তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে তিনবার বৈঠক করেছিলেন। একবার তিনি কিমের সঙ্গে তার সম্পর্ককে ‘প্রেমে পড়েছি’ বলেও মন্তব্য  করেছিলেন।

ওই উচ্চপর্যায়ের বৈঠকগুলোর লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণে একটি চুক্তিতে পৌঁছানো।

তবে শেষ পর্যন্ত এর দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০