নিউজ ডেস্ক
২ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

ফ্রান্সে ট্রেন লাইনচ্যুত হয়ে ৪৪ যাত্রী আহত

ফ্রান্সের উত্তরাঞ্চলে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় আহত হয়েছেন কমপক্ষে ৪৪ জন যাত্রী। আহতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণীর অবস্থা আশঙ্কাজনক। তাকে ঘটনস্থল থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গত কাল শুক্রবার ঘটেছে এ ঘটনা। পুলিশ এবং ফ্রান্সের রেল পরিষেবা কোম্পানি এসএনসিএফের বরতে জানা গেছে, ট্রেনটি ফ্রান্সের উত্তরাঞ্চলীয় নরমঁদি বিভাগের রৌয়েন জেলা কেন শহরের দিকে যাচ্ছিল। যাত্রা পথে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্লেয়ঁন শহরের দিকে ট্রেনটি লাইনচ্যুত হয়।

কী কারণে এ ঘটনা ঘটলো, তা এখনও স্পষ্ট নয়। এসএনসিএফ এবং পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তবে ফরাসি পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেছেন, অজ্ঞাত কোনো একটি বস্তুর সঙ্গে ধাক্কা লাগার পর ট্রেনটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করছেন তারা।

রৌয়েন শহরের পাবলিক প্রসিকিউটর সেবাস্টিয়েন গাল্লোইস বলেছেন, ট্রেন চালানোর সময় বা আগে চালক মাদক সেবন করেছিলেন কি না বা মদপান করেছিলেন কি না নিশ্চিত হতে টেস্ট করা হয়েছে এবং টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে।

ফ্রান্সের পরিবহন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, উদ্ধার তৎপরতা এবং আহত যাত্রীদের জরুরি চিকিৎসা দিতে ঘটনাস্থলে ১৩০ জন ফায়ার সার্ভিস কর্মী, ৫টি মেডিকেল টিম এবং কয়েক ডজন অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।

লুইস নামে ২৪ বছর বয়সী এক যাত্রী জানিয়েছেন, ট্রেনটি প্রচণ্ডভাবে কেঁপে ওঠার আগে বেশ কয়েকবার ঝাঁকুনি অনুভূত হয়েছিল।

আইসিআই নরম্যান্ডি রেডিওকে তিনি বলেন, ঝাঁকুনির কারণে তিনি নিজের আসনে বসে থাকতে পারছিলেন না; এ সময় ট্রেনের জানালা আংশিক ভেঙে যায় এবং রেললাইন থেকে পাথর ছিটকে বগির ভেতরে ঢুকে পড়ে।

“পুরো ব্যাপারটি ছিল খুব আতঙ্কজনক। আমি এখনও ভয়ে কাঁপছি”, বলেছেন লুইস।

সূত্র : এএফপি

এসএমডব্লিউ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনশিন জাপান’ ঢাকা অফিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু

গোড়ালির ইনজুরিতে মাঠের বাইরে ভালভার্দে

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১৯

চট্টগ্রামের হাটহাজারীতে হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জে স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক জব্দ

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য সাক্ষাৎ

ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

ইউরিয়া আমদানির ২ প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ মন্ত্রিসভা কমিটির

বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ স্থিতিশীল থাকার প্রত্যাশা এডিবির

১০

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

১১

দুই কার্গো এলএনজি আনছে সরকার

১২

স্থানীয় সরকারের ৫ প্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুত প্যানেল স্থাপনে ৩৭০ কোটি টাকা ছাড় : মীর শাহে আলম

১৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময়

১৫

সিসিটিভি ফুটেজ অনুযায়ী শাহজালাল বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকার ঘটনার সত্যতা

১৬

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল: নৈরাজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

১৭

আনন্দবাজারের ‘শেখ হাসিনা প্রীতি’ এবং ভারতীয় গণমাধ্যমের পক্ষপাতিত্ব: একটি নির্মোহ বিশ্লেষণ

১৮

সত্য খুঁজে বের করা ও তা রক্ষা করাই সাংবাদিকের প্রধান কাজ : কাদের গনি চৌধুরী

১৯

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

২০