নিউজ ডেস্ক
১ week আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩০ জন

কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অভাবে থমকে আছে রাজু মিয়ার চিকিৎসা, নিঃস্ব পুরো পরিবার

রিমন হোসেন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার বাসিন্দা রাজু মিয়া। ছোট্ট এই মানুষটির জীবনে আজ নেমে এসেছে এক নির্মম আঁধার। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। রংপুরের চিকিৎসালয় থেকে শুরু করে রাজধানী ঢাকা—কোথাও বাকি নেই ছোটাছুটি। কিন্তু চিকিৎসকরা যখন জানালেন তাকে বাঁচাতে প্রয়োজন প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা, তখন যেন পুরো পরিবারের আকাশ ভেঙে মাথায় পড়ে। যেটুকু সম্বল ছিল, তা বিক্রি করে ও ঋণ করে এর আগেই সব শেষ করেছেন তারা। আজ অর্থাভাবে থমকে আছে তার জীবন রক্ষাকারী চিকিৎসা।

রাজুর পরিবার আজ দিশেহারা। দীর্ঘ ১০ বছর ধরে বার্ধক্য আর অসুস্থতার কারণে শয্যাশায়ী তার বাবা। ঘরে রয়েছেন অসুস্থ বৃদ্ধ মা, স্ত্রী এবং দুটি নিষ্পাপ সন্তান। বড় ছেলেটির বয়স ১৪ বছর, অষ্টম শ্রেণীতে পড়ে; চোখে মুখে তার পড়াশোনা আর ভবিষ্যৎ গড়ার হাজারো স্বপ্ন। আর ছোট ছেলেটির বয়স মাত্র ৪ বছর—যে বয়সে বাবার আঙুল ধরে পৃথিবীতে হাঁটার কথা, সে বয়সে সে দেখছে শুধু বাবার নিদারুণ কষ্ট আর মায়ের নীরব কান্না। ১০ বছর ধরে ঘরবন্দী বাবা আর অসুস্থ রাজুকে নিয়ে এ পরিবারে যেন বাবা-মা থেকেও নেই। রাজুই ছিলেন এই সংসারের একমাত্র চালিকাশক্তি, আর আজ সেই মানুষটাই বিছানায় শয্যাশায়ী।

প্রতিদিন দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে রাজু মিয়ার বুক ফেটে কান্না আসে। নিজের শারীরিক কষ্টের চেয়েও তাকে বেশি পোড়ায় সন্তানদের ভবিষ্যৎ। স্ত্রী আর বৃদ্ধ মা-বাবার মলিন মুখগুলো তার বুক চিরে আর্তনাদ তোলে। একটু সুস্থ হয়ে সন্তানদের মানুষ করা, তাদের মাথার উপর ভরসার ছায়া হয়ে বেঁচে থাকার আকুল ইচ্ছেটাই আজ তার সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে! রাজু মিয়ার বুকফাটা আর্তনাদ— “আমি বাঁচতে চাই, নতুন করে বাঁচতে চাই।

এলাকাবাসীর চোখে রাজু একজন লড়াকু মানুষ। তারা জানান, শেষ চেষ্টাটুকুও করতে বাকি রাখেননি রাজু। কিন্তু টাকার পাহাড়সম অঙ্কের কাছে আজ সব হার মেনেছে।

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আকুল আবেদন:

কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য এবং নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের প্রতি আমাদের বিনীত ও জোরালো আবেদন— আপনাদের এলাকারই এক অসহায় সন্তান রাজু মিয়া আজ অর্থের অভাবে মৃত্যুর মুখোমুখি। আপনাদের একটু আন্তরিক সদিচ্ছা ও প্রশাসনিক সহায়তা এই পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। দয়া করে রাজুর জীবন বাঁচাতে এগিয়ে আসুন।

দেশ-বিদেশের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং প্রবাসী ভাই-বোনদের প্রতি আকুল আবেদন:

আজ সীমানা পেরিয়ে দেশের গণ্ডি ছাড়িয়ে প্রবাসী ভাই-বোন, দেশ ও বিদেশের বিভিন্ন মানবিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর প্রতি আমাদের বিনীত আহ্বান— রাজু মিয়ার এই চরম দুর্দিনে আপনারা একটু মানবতার হাত বাড়িয়ে দিন। আপনাদের সম্মিলিত ও ছোট ছোট সহযোগিতাই পারে রাজুর পরিবারকে এই নিঃস্ব অবস্থা থেকে রক্ষা করতে।

সরকারের প্রতি জোর দাবি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমাদের বিনীত ও জোরালো দাবি, অবিলম্বে রাজু মিয়ার উন্নত চিকিৎসার জন্য সরকারিভাবে সুব্যবস্থা গ্রহণ করা হোক। একজন অসহায় নাগরিকের জীবন বাঁচাতে রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে— এটাই দেশবাসীর প্রত্যাশা।

রাজু মিয়া কোনো বিলাসিতা চান না; তিনি চান কেবল একটু সুস্থ হয়ে এই দুনিয়াতে বেঁচে থাকতে। চান নিজের পায়ে দাঁড়িয়ে দুই সন্তানকে বুকে জড়িয়ে ধরতে। আপনার একটুখানি সাহায্য, সামান্য সহানুভূতি হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের সব হারানো হাসি। আসুন, এই দুর্দিনে রাজু মিয়ার পাশে দাঁড়াই।
যোযোগাযোগ (রোগীর ছেলে): 01321487604 বিকাশ/নগত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বীরগঞ্জে কে. এস. ফাউন্ডেশন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন।

হাসপাতালে ব্যথায় কাতরাচ্ছে আহত সন্তান, অভিযুক্ত শিক্ষককে ছাড়াতে থানায় মা!

ডিজিটাল পাল্লায় রশি বেঁধে ইলিশ বিক্রির কারচুপি, ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির

বার্সায় আসার আগে আর্সেনালে খারাপ অভিজ্ঞতা হয়েছিল ব্রাজিল ফরোয়ার্ডের

হালান্ডের জোড়া গোলে শুভ সূচনা ম্যান সিটির

বোলারদের হাত ধরে সেমিফাইনালে বাংলাদেশ

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

লজ্জা’য় বাঁধন-ফারিয়া

১০

দেবের পথ ধরলেন শুভশ্রী!

১১

বিগ ব্যাশ লিগে বেসরকারিকরণের পথে ক্রিকেট অস্ট্রেলিয়া: চরম ক্ষোভ ও বিতর্কের মুখে ঐতিহাসিক সিদ্ধান্ত

১২

সুনামগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া প্রতিশ্রুতির জমি রক্ষায় এক দিন মুজুরের মানববন্ধন

১৩

টাঙ্গাইলে জেলা পরিষদের ডাকবাংলো নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪

ভোলায় জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৫

২০২৫-২৬ অর্থবছরে ৪ লেনে উন্নীত করা হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক

১৬

মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী

১৭

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

১৮

দক্ষিণখানে অ/স্ত্র, গু/লি ও ম্যাগাজিনসহ ৪ শীর্ষ স/ন্ত্রা/সী গ্রে/প্তার

১৯

আশুলিয়ায় আলোচিত ট্রিপল মার্ডার: ৩ দিনের মধ্যে রহস্য উদঘাটন, মূল ঘাতক গ্রেফতার ও স্বীকারোক্তি

২০