নিউজ ডেস্ক
৩ weeks আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩১ জন

আগৈলঝাড়ায় নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এর সাথে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি,
রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বরিশালের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং আগৈলঝাড়া উপজেলায় ভূমিসেবা নিতে গিয়ে দালাল বা মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে সাধারণ মানুষ যাতে হয়রানি ও অতিরিক্ত অর্থ ব্যয়ের শিকার না হয় সেবিষয়ে খেয়াল রাখার আহবান জানান। সাধারণ মানুষ যাতে সরাসরি স্বচ্ছ, সহজ ও হয়রানিমুক্ত ভূমিসেবা পান এবং দালালদের দৌরাত্ম্য বন্ধ হয়, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। মতবিনিময় সভায় উপজেলার জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা, উপজেলা ছোটমনি নিবাসের উপ-তত্বাবধায়ক সুশান্ত বালা, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা ফজলুল হক, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, জুলাই যোদ্ধা মেহেদী হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পলাশ আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ মো. বখতিয়ার, মো. সরোয়ার হোসেন মিয়া, আবুল হোসেন মোল্লাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার বিভিন্ন আশ্রায়ন প্রকল্পের ঘর খালি থাকার বিষয়, মাদক নির্মূল, বাল্য বিবাহ প্রতিরোধ, উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধাদের নামফলকসহ বিভিন্ন বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়। জেলা প্রশাসক মো. মামুন খন্দকার এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। জনসাধারণের সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আরও আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
এছাড়াও তিনি শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। তিনি উপজেলা পরিষদ আঙিনায় বিভিন্ন ফলজ ও ঔষধী গাছের চারা রোপণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিআর বিদ্রোহে সাজা শেষ হলে অন্য মামলা না থাকলে খালাস : স্বরাষ্ট্রমন্ত্রী

বসনহীন’ হয়ে ফের চর্চায় সিডনি সুইনি

গেন্ডারিয়ায় মাদক নিয়ে গোলাগুলিতে ৩ পথচারী আহত: দুই পিস্তল ও পুলিশের লুণ্ঠিত গুলি উদ্ধার, গ্রেপ্তার ৫

ধনবাড়ীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্যসেবা প্রদান

পাকিস্তানকে অলআউট করে প্রথম দিনই লিড ইংল্যান্ডের

কিমের পর কে? উত্তর কোরিয়ার ‘পেকতু’ রাজবংশে নতুন রহস্যের জাল

সরকারি স্বার্থ সংরক্ষণ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ভূমিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনর্বাসন নিয়ে কর্মশালা

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান, অংশ নেবে না কোনো প্রতিনিধিও

পাউলিতে ব্যক্তিগত উদ্যোগে ড্রেন নির্মাণ, উপকৃত হাজারো কৃষক

১০

সুন্দরবনের বনদস্যু নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ​বিপুল পরিমান অস্ত্র-গোলাবারুদসহ ১২ ডা/কাতের আত্মসমর্পণ

১১

যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন

১২

গোয়াইনঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ফসলি জমি নদী গর্ভে বিলীন: জমি রক্ষায় দুই গ্রামবাসীর মানববন্ধন

১৩

প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ

১৪

হরমুজ নিয়ে অচলাবস্থা গভীর হওয়ায় ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা

১৫

এয়ার ট্রাফিক কন্ট্রোলের ত্রুটিতে যুক্তরাজ্যের বিমানবন্দরগুলোতে ফের ভোগান্তি

১৬

নবীনগরে অ/বৈধ ড্রেজার দিয়ে মাটি কাটা,পাইপ ও যন্ত্রপাতি জব্দ ও বিনষ্ট

১৭

বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট

১৮

পল্লবী-রূপনগরের পানির সংকট দূর হবে, সরকারি হাসপাতাল নির্মাণের উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

১৯

শার্শার বসতপুর গ্রামে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

২০