নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে লাকসাম থানায় জিডি

জাফর আহমেদ।। কুমিল্লার লাকসামে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগে গোলাম মাহবুব ছোবহানী নামে এক সাংবাদিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে লাকসাম থানায় তিনি এ জিডি করেন। জিডি নং ১২৭৫।
জিডি সূত্রে জানা যায়, গোলাম মাহবুব ছোবহানী লাকসাম প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং দৈনিক মাতৃছায়া পত্রিকার লাকসাম উপজেলা প্রতিনিধি ও বাংলা নিউজ টুযেন্টি ফোর-এর ডিজিটাল বিভাগের কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি হিসেবে কর্মরত।
পাশাপাশি তিনি ‘LaKsam (City News)’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করেন এবং একই নামে একটি অনলাইন নিউজ পোর্টাল পরিচালনা করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ প্রকাশের জেরে মনজুরুল হক নামে এক ব্যক্তির কাছ থেকে হুমকির শিকার হয়েছেন। তার বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নূরপুর গ্রামে।
গত ২৪ সেপ্টেম্বর লাকসাম কলেজের এক ছাত্রীকে হেনস্তার ঘটনা নিয়ে ১৮ অক্টোবর ২০২৬ তারিখে নিজের পরিচালিত ‘লাকসাম সিটি নিউজ’ ফেসবুক পেজে একটি পোস্ট দেন সাংবাদিক রুবেল।
ওই পোস্টকে কেন্দ্র করে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে এবং পরবর্তীতে পেজের ইনবক্সে মনজুরুল হক নামের এক ব্যক্তি তাকে প্রকাশ অযোগ্য অশ্লীল শব্দোচ্চারণে গালাগাল, প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়।
এতে ভবিষ্যতে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
জিডিতে তিনি উল্লেখ করেন, বিষয়টি নিয়ে লাকসাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ পান তিনি।
ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করতে থানায় সাধারণ ডায়েরি করেন।
অভিযোগকারী গোলাম মাহবুব ছোবহানী জানান, মনজুরুল আমাকে হুমকি, ধমকি ও অশালীন আচরণের যাবতীয় প্রমাণাদি আছে। আমি প্রাথমিকভাবে থানায় সাধারণ ডায়েরি করেছি। প্রয়োজনে সাইবার ট্রাইব্যুনালে এ বিষয়ে মামলা করবো।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তবে চেষ্টা করেও এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যবর্তী নির্বাচনকে ট্রাম্পের ব্যক্তিগত লড়াইয়ে পরিণত করার কৌশল হতে পারে বুমেরাং

১

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

২

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক।

৩

স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক

৪

জবির বাসে সাংবাদিককে মারধরের অভিযোগ, সমঝোতায় শেষ ঘটনা

৫

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

৬

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে লাকসাম থানায় জিডি

৭

দিনাজপুর পার্বতীপুরে বিরোধের জেরে মা/রামা/রি, প্রধান শিক্ষকের মৃ/ত্যু; গ্রে/প্তার ২

৮

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

৯

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক দম্পতি ও তাদের দুই বছর বয়সী সন্তান দেশে ফিরেছেন

১০

সাবেক স্বামীর বিরুদ্ধে কয়েক কোটি টাকার রেস্টুরেন্ট ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ নারী উদ্যোক্তার

১১

উত্তরায় জমি দখল, ভাঙচুর ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

১২

নবীনগরে গাছের চারা লাগানো নিয়ে বিরোধ, বাক্‌প্রতিবন্ধী নারীকে হ/ত্যাচেষ্টার অভিযোগ

১৩

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

১৪

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৫০টি চোরাই ভারতীয় মোবাইল জব্দ

১৫

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা অনুষ্ঠিত

১৬

বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

১৭

গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয়

১৮

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঝুনাগাছচাপানীতে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত।

১৯

লক্ষ্য একটাই লংমার্চ সফল করা।

২০