নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:- বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে স্বর্ণ পাচারের চেষ্টাকালে দুইটি স্বর্ণেবারসহ মোবারক হোসেন (৩৮) নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা।
উদ্ধার করা স্বর্ণের ওজন ২০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা।

বুধবার (৫ আগস্ট) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহযোগীতায় বেনাপোল আইসিপির বহির্গমন টার্মিনাল থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।

আটককৃত মোবারক হোসেন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার চর শন্তসপুর (পঞ্চসার) এলাকার তাজউদ্দীনের ছেলে। তার পাসপোর্ট নম্বর- এ ০৯৩২৬৭৮৯।

বেনাপোল কাস্টমস গোয়েন্দা শাখার সহকারী কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর গতিবিধির ওপর নজরদারি চালানো হয়। বহির্গমন টার্মিনালে তার আচরণ সন্দেহজনক মনে হলে কাস্টমস গোয়েন্দা সদস্যরা এনএসআইয়ের সহযোগিতায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি স্বর্ণ বহনের কথা স্বীকার করেন। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের দুইটি স্বর্ণেরবার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, যাত্রীর পায়ুপথ দিয়ে শরীরের ভেতরে আরও স্বর্ণ লুকিয়ে রাখা হয়েছে কি না তা নিশ্চিত হতে তাকে স্থানীয় রজনী ক্লিনিকে নিয়ে এক্স-রে (পরীক্ষা) করা হয়। তবে পরীক্ষায় অতিরিক্ত কোনো স্বর্ণের অস্তিত্ব পাওয়া যায়নি। কাস্টমস সূত্র জানায়, উদ্ধার করা স্বর্ণ জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক মোবারক হোসেনের বিরুদ্ধে প্রচলিত স্বর্ণ চোরাচালান আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তবে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আধুনিক স্বর্ণ শনাক্তকরণ প্রযুক্তির সীমাবদ্ধতার সুযোগ নিয়ে পাচারকারীরা নানা কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা করছে। তাই কার্যকরভাবে স্বর্ণ পাচার প্রতিরোধে আধুনিক স্ক্যানিং ও শনাক্তকরণ ব্যবস্থা স্থাপনের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

দিনাজপুর বীরগঞ্জে সেন্ট ম্যাথিউস ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলে ২০২৬ ইং অভিভাবক নির্বাচনে ভোটের ফলাফল।

বেনাপোলে ফেনসিডিল মামলায় পারভীনাকে ১০ বছরের কারাদণ্ড

উওরাস্থ বগুড়া সোসাইটি উন্নতিকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাভারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার করেছে পুলিশ!

উত্তরা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী বদরুল আলম মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ; ক্ষমতা হস্তান্তর স্থগিত

জাতীয় বেসামরিক বিমান নিরাপত্তা কমিটির প্রথম সভা: নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানে উন্নীত করার তাগিদ

দোয়ারাবাজারে তিন সন্তান ফেলে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অনশন।

সাভার ও ধামরাইয়ে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

১০

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ডিমলায় আলোচনা সভা

১১

সিএমএসএফ পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ওয়াসি আজম

১২

বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান

১৩

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১৪

মোদীর ভিডিওতে সীমাবদ্ধতা: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা

১৫

বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

১৬

মধুখালীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে নানা কর্মসূচী ও আলোচনা সভা  অনুষ্ঠিত

১৭

বলিউড বক্স অফিসে অক্ষয় কুমারের কামব্যাক : ২০২৬ হতে পারে সেরা বছর

১৮

কোনো ঠিকাদারকে এখনো কাজ দেওয়া হয়নি টেন্ডার নিয়ে অভিযোগের জবাব জবি প্রশাসনের

১৯

চোট কাটিয়ে অনুশীলনে লিটন দাস, স্বস্তিতে বাংলাদেশ দল খেলাধুলা ডেস্ক:

২০