নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

সাড়ে চার বছর ও ২৪৬ ম্যাচ পর টি-টোয়েন্টিতে ৫ উইকেট রশিদের

দীর্ঘ সাড়ে চার বছর ও ২৪৬ ম্যাচ পর টি-টোয়েন্টি ক্রিকেটে ৫ উইকেট নিলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

চলমান দা হান্ড্রেড বা ১০০ বলের টুর্নামেন্টের ১৮তম ম্যাচে গতরাতে ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ২০ বলে ১৭ রানে ৫ উইকেট নেন এমআই লন্ডনের হয়ে খেলা রশিদ। তার দুর্দান্ত পারফরমেন্সে ৪৫ রানে জয় পায় এমআই লন্ডন।

এর আগে ২০২২ সালের জানুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি ক্রিকেটে ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন রশিদ। মাঝে ২৪৬ ম্যাচ খেলেও ইনিংসে ৫ বা তার বেশি উইকেটের দেখা পাননি এই ডান-হাতি স্পিনার।

২০২২ সালে বিগ ব্যাশের ১১তম আসরের ৪৪তম ম্যাচে ব্রিজবেন হিটের মুখোমুখি হয়েছিল রশিদের অ্যাডিলেড স্ট্রাইকার্স। বল হাতে ৪ ওভারে ১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন রশিদ। যা আজও রশিদের টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেরা বোলিং ফিগার। রশিদের সেরা বোলিং ফিগারের ম্যাচটি ৭১ রানে জিতেছিল অ্যাডিলেড।

১০০ বলের ক্রিকেট হলেও আনুষ্ঠানিক রেকর্ডে দা হান্ড্রেডকে টি-টোয়েন্টির পরিসংখ্যানেই বিবেচনা করা হয়।

টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারের তালিকায় সবার উপরে আছেন রশিদ। ৫৪৭ ম্যাচ খেলে ৭৩৬ উইকেট ঝুলিতে আছে রশিদের। ৬০৭ ম্যাচে ৬৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনিল নারাইন।

উইকেট শিকারের তালিকায় তৃতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটার ডোয়াইন ব্রাভো। সাবেক এই পেসার ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারো বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না,সংসদ সদস্য রুমিন ফারহানা

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দুইটি স্বর্ণেবারসহ পাসপোর্টধারী যাত্রী আটক

নানা আয়োজনে গাকৃবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত

বেনাপোল- যশোর রোডে ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণসহ চোরাকারবারি আটক

নবীনগরে জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত!

৬ জুলাইয়ের ঐতিহাসিক মহাবিপ্লব: ফ্যাসিবাদের পতন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশের অঙ্গীকার

ফ্লাইওভারে প্রাইভেট কার, বাইক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, চালক পলাতক ও আহত ৩

প্রযুক্তি খাতের উত্থানে এশিয়ার শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

কিশোরগঞ্জ জুলাই বিপ্লবের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং বীর জুলাই যোদ্ধাদের সশ্রদ্ধ সংবর্ধনা

১০

উত্তরার দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই! নিজে রাস্তা না ছেড়ে পরের রাস্তায় চলবেন কি ভাবে!!

১১

জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

১২

উত্তরায় তুলিতে জুলাই চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

১৩

নওগাঁয় “গ্রিন , ক্লিন নওগাঁ” কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নওগাঁ সদর -৫ আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু

১৪

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

১৫

জ্যাকেটের ভেতরে ফেন্সিডিল: মহাখালীতে ডিএনসির অভিযানে ৪ পাচারকারী গ্রেফতার, উদ্ধার ৩০৯ বোতল

১৬

খুলনায় চাকরির প্রলোভনে মানবপাচার, দম্পতি গ্রেফতার

১৭

জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা : রক্ত, প্রতিরোধ ও বিজয়

১৮

বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ : ডিএনসিসি প্রশাসক

১৯

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার : ভূমিমন্ত্রী

২০