নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭ জন

আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গার্মেন্টস শ্রমিকরা।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্টান এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন সংকটের কারণে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে যাওয়ায় শ্রমিকদের কর্মসংস্থান ও আয় অনিশ্চিত হয়ে পড়ছে। অনেক কারখানায় কাজের সময় কমিয়ে দেওয়া হচ্ছে, যা শ্রমিকদের জীবিকা নির্বাহের নেতিবাচক প্রভাব ফেলছে।

বক্তরা আরও বলেন, দেশের রপ্তানি খাতের প্রধান চালিকাশক্তি গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখতে শিল্প কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অত্যান্ত জরুরী। অন্যথায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তজার্তিক বাজারে দেশের প্রতিযোগিতা সক্ষমতাও ক্ষতিগ্রস্থ হবে।

মানববন্ধন থেকে অবিলম্বে শিল্প প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের সংশ্লিষ্টি কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। একই সঙ্গে শ্রমিকদের কর্মসংস্থান ও শিল্পের স্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহনের আহ্বান জানানো হয়।

জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা সুলতান, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মনছুর আলী, বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ সাগর ইসলাম, গনতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বকুল আহম্মেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের চরম পরিণতি: ফুটবলের আনন্দ নাকি হৃদয়ভাঙা যন্ত্রণা?

কুমিল্লায় র‍্যাবের অভিযান: কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সিজান গ্রেপ্তার

রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি মোশাররফ

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

চরম বিরোধিতার মুখে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার, ঝুঁকিতে ইনফান্তিনোর চেয়ার

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

১০

র‍্যাব-১ এর ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম

১১

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

১২

গাজা থেকে কি সত্যিই সেনা সরাতে প্রস্তুত ইসরায়েল? ট্রাম্পের শান্তি প্রস্তাব ও নেতানিয়াহুর রাজনৈতিক সংকট

১৩

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

১৪

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৩

১৬

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

১৭

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

১৮

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা

১৯

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার

২০