নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

ফুলতলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেইল এর অভিযোগে স্থানীয় কথিত সাংবাদিক সহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্ট খুলনা

খুলনার ফুলতলায় এক যুবককে ‘হানি ট্র্যাপে’ ফেলে নির্জন কক্ষে আটকে রেখে মারধর, নগ্ন ভিডিও ধারণ এবং ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের নারীসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে ভিকটিম যুবককেও উদ্ধার করা হয়েছে।
গত ২৯ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে ফুলতলা বাজারের জামিরা সড়কের ঢাকা আবাসিক হোটেলের মালিক বিল্লাল হোসেন সজিবের বাড়িতে এই অপরাধমূলক ঘটনাটি ঘটে। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, যশোরের কোতোয়ালী থানার ইছাপুর গ্রামের মোঃ মিলন হোসেন (৩৮) কে আসামি সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস (৩০) ডেকে ফুলতলার উক্ত বাড়িতে নিয়ে আসেন। সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে সাবিনা বিশ্বাস, ঝুমুর জমাদ্দার (৩২), দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকা প্রতিনিধি মোঃ সুমন মিয়া ওরফে সাদ্দাম (৩৬) এবং তাদের সাথে অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহযোগী পরস্পর যোগসাজশে মিলন হোসেনকে জিম্মি করে ‘হানি ট্র্যাপে’ ফেলে।
পরবর্তীতে আসামিরা ভিকটিমকে বেধড়ক মারধর করে, ও জোরপূর্বক তাঁর নগ্ন ভিডিও ধারণ করে এবং জিম্মি করে ১ লাখ টাকা ছিনিয়ে নেয়। এসময় ভিকটিমের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে চক্রটির ৩ নম্বর আসামি সুমন মিয়া পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ফুলতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভিকটিম মিলন হোসেনকে উদ্ধার করে এবং জড়িতদের হেফাজতে নেয়।
আটককৃত আসামিরা হলেন যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া বৌ-বাজারের আব্দুল মজিদ মোড়লের মেয়ে সাবিনা বিশ্বাস ওরফে রিয়া বিশ্বাস, ফুলতলা উপজেলার দামোদর গ্রামের (বর্তমানে ঢাকা আবাসিক হোটেল মালিকের ভাড়াটিয়া) আঃ রশিদ জমাদ্দারের মেয়ে ঝুমুর জমাদ্দার এবং খানজাহান আলী থানার মশিয়ালী গ্রামের মৃত আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে মোঃ সুমন মিয়া ওরফে সাদ্দাম (৩৬)।
এই সুমন মিয়া সম্পর্কে জানা যায় তিনি স্থানীয় একটি আঞ্চলিক পত্রিকা দৈনিক ফুলতলা প্রতিদিনের প্রতিনিধি হিসেবে কাজ করেন।
উক্ত ঘটনায় ভিকটিম মোঃ মিলন হোসেন বাদী হয়ে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(২)/৮(৭) ধারায় ফুলতলা থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ৬, জিআর- ৬৯, তারিখ- ৩০/০৭/২০২৬ খ্রিঃ)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালের চরম পরিণতি: ফুটবলের আনন্দ নাকি হৃদয়ভাঙা যন্ত্রণা?

কুমিল্লায় র‍্যাবের অভিযান: কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ছিনতাই, ডাকাতি ও মাদক মামলার ৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সিজান গ্রেপ্তার

রাজশাহীতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত হবে স্মৃতিস্তম্ভ : ভূমিমন্ত্রী

পঞ্চগড়ে বিজিবি’র মেডিকেল ক্যাম্পেইন

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন এমপি মোশাররফ

২৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

চরম বিরোধিতার মুখে বিশ্বকাপ বিক্রির পরিকল্পনা বাতিল ফিফার, ঝুঁকিতে ইনফান্তিনোর চেয়ার

জলঢাকা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের পাঁচ দিনের শিক্ষাসফর সম্পন্ন

শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক

১০

র‍্যাব-১ এর ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম

১১

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে ৪ জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

১২

গাজা থেকে কি সত্যিই সেনা সরাতে প্রস্তুত ইসরায়েল? ট্রাম্পের শান্তি প্রস্তাব ও নেতানিয়াহুর রাজনৈতিক সংকট

১৩

বগুড়ায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

১৪

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

১৫

জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, নিখোঁজ ৩

১৬

এস্পিকে দলে নিল রিয়াল মাদ্রিদ

১৭

মেসিকে ‘ফুটবল ঈশ্বর’ বললেন কাসেমিরো

১৮

বাংলাদেশে বিমানবন্দর সেবায় নতুন সংস্কৃতি গড়ে তোলা হচ্ছে: আফরোজা

১৯

বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ : ভারপ্রাপ্ত স্পিকার

২০