স্টাফ রিপোটার:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় মারধর করে গুরুতর জখমের মামলার আসামী জেল হাজতে যাওয়ায় বাদীর বাড়ীতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে| গত রবিবার উপজেলার কুশলা ইউনিয়নের বানিয়ারী গ্রামে এ হামলা ও লুটপাটের ঘটনা ঘটে| এ ঘটনায় রিনা চৌধুরী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন| সরজমিন বানিয়ারী গ্রামে গিয়ে জানা গেছে, বানিয়ারী গ্রামের মমিনুল ইসলামের স্ত্রী রিনা চৌধুরীর সাথে প্রতিবেশি জুলফিকার চৌধুরীর ছেলে কাইয়ুম চৌধুরী(৫০) ও রহিম চৌধুরীর জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল| তারই জের ধরে গত ১ জুলাই কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে রহিম চৌধুরী নজরুল ইসলাম চৌধুরী (৫৫), সাগর চৌধুরী (৩১), রনি চৌধুরী (২৩), বাবু চৌধুরী(৩৩) সহ একদল লোক রিনা চৌধুরীর বাড়ীতে হামলা চালায়| এ সময় রিনা চৌধুরীর ছেলে আরাফাত চৌধুরী তাদের বাধা দিলে তারা তাকে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেন| এ ঘটনায় রিনা চৌধুরী গোপালগঞ্জ আমলী আদালতে মামলা দায়ের করলে বিচারক কোটালীপাড়া থানাকে তদন্ত করে মামলা রেকর্ড করার নির্দেশ দেন| কোটালীপাড়া থানার এসআই সুবীর মামলা তদন্ত শেষে সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করায় বিচারক আসামীকে সাগর চৌধুরীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন| সাগর চৌধুরী জেল হাজতে জাওয়ায় অন্যান্য আসামীরা ক্ষিপ্ত হয়ে মামলার বাদী রিনা চৌধুরীর বাড়ীতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে| এ সময় তারা রিনা চৌধুরীর ঘর থেকে সোনার চেইন, নগদ দুই লক্ষ টাকা, ফ্রিজ সহ ঘরের বিভিন্ন আসবাব পত্র লুটপাট করে নিয়ে যায়| ঘটনার পর রিনা চৌধুরী বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন| ঘটনা জানতে হামলাকারীদের বাড়ীতে গিয়ে কাহাকেও খুজে পাওয়া যায় নি| কোটালীপাড়া থানার এসআই সুবীর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, রিনা চৌধুরী আদালতে মামলার তদন্তের দায়িত্ব পেয়ে তদন্ত কাজ শুরু করি| ঘটনা সত্যতা পাওয়ায় আমি ৫জন কে অভিযুক্ত করে কোর্টে প্রতিবেদন দাখিল করিয়াছি| এ ব্যাপারে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহামুদ এর কাছে জানতে তার ফোনে বার বার কল দেওয়া হলেও তিনি ফোনটি রিসিভ করেননি|
মন্তব্য করুন