নিউজ ডেস্ক
২২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২ জন

নবীনগর পৌরসভায় মশা নিধনের বাজেট নিয়ে প্রশ্ন পৌরবাসীর, টেক্স দিয়েও কেন মিলছে না নাগরিক সুবিধা?

সাধন সাহা জয়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় মশা নিধনের সুনির্দিষ্ট কোনো কার্যকর উদ্যোগ না থাকায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ পৌরবাসী। মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে প্রশ্ন তুলেছেন, পৌরসভায় মশা নিধনের জন্য কোনো বাজেট আছে কি না? যদি বাজেট থেকেই থাকে, তবে সাধারণ মানুষকে কেন মশার কামড় খেতে হবে—এমন প্রশ্ন এখন ঘরে ঘরে।

​পৌরবাসীর অভিযোগ, বর্ষা মৌসুমে মশার উপদ্রব মারাত্মক আকার ধারণ করলেও পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে নিয়মিত ফগার মেশিন বা মশা মারার ওষুধ ছিটানোর দৃশ্য চোখে পড়ে না।

অনেকেরই প্রশ্ন, এই বাজেট কি কেবল নির্দিষ্ট কিছু ভিআইপি এলাকার জন্য বরাদ্দ? যদি তাই হয়, তবে সাধারণ নাগরিকদের ওপর পৌর ট্যাক্স বা করের বোঝা চাপানো হচ্ছে কেন?

​ক্ষুব্ধ পৌরবাসীরা বলছেন, পৌর এলাকার নাগরিক হিসেবে আমরা নিয়মিত ট্যাক্স পরিশোধ করছি। কিন্তু বিনিময়ে যদি ন্যূনতম নাগরিক সুবিধাই না পাই, তবে কেন আমাদের কাছ থেকে পৌর কর আদায় করা হবে?

যদি পৌরসভার সব সুবিধা কেবল বিশেষ শ্রেণির জন্য সংরক্ষিত থাকে, তবে সাধারণ জনগণের কাছ থেকে ট্যাক্স নেওয়া বন্ধ করার দাবি জানান তারা।

​মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এবং ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে অবিলম্বে পুরো পৌর এলাকায় কার্যকরভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

​পৌরবাসীর এই ন্যায্য দাবি ও ক্ষোভের বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনির্দিষ্ট নজরদারি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পুলিশের জুন ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

মধুখালীতে অবস্থিত  ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

সাভারে ধর্ষণের পর হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

ইরানের সামরিক কমান্ড সেন্টার ও নৌ-সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

১০

যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

১১

নবীনগর পৌরসভায় মশা নিধনের বাজেট নিয়ে প্রশ্ন পৌরবাসীর, টেক্স দিয়েও কেন মিলছে না নাগরিক সুবিধা?

১২

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল

১৩

হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

১৪

​ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

১৫

বাঞ্ছারামপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহবন্দী করে রাখার অভিযোগ, ৩ দিন ধরে অনাহারে শিশুরা

১৬

লালমোহনে বিএনপি অফিসে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট, সংবাদ সম্মেলন

১৭

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

১৮

জনরায় উপেক্ষা করার পরিনতি ভালো হয় না; গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন -পীর সাহেব চরমোনাই

১৯

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

২০