নিউজ ডেস্ক
২২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

লালমোহনে বিএনপি অফিসে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট, সংবাদ সম্মেলন

লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে চুরির ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেলে ফরাজি বাজারে অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রধান কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা জানান, দুর্বৃত্তরা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রায় দেড় লাখ টাকা মূল্যের আসবাবপত্র ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। চুরির পর তারা পুনরায় কার্যালয়ে তালা লাগিয়ে রেখে যায়, যাতে ঘটনাটি সহজে কারও নজরে না আসে।

এ সময় নেতারা বলেন, দলীয় কার্যালয়ে সংঘটিত এ ধরনের চুরির ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কার্যালয় হিসেবে ব্যবহৃত ঘরের মালিক মো. হেলাল উদ্দিন বলেন, ঘরটি আমরা বিএনপি কর্মীদের ভাড়া দিয়েছি।এর মধ্যেই কে বা কারা কার্যালয়ের আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।

চুরি হওয়া মালামালের মধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ছিল বলে নেতারা দাবি করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নিরাপত্তা এবং সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা পুলিশের জুন ২০২৬ খ্রি. মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

মধুখালীতে অবস্থিত  ফরিদপুর চিনিকলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দুর্গম চরাঞ্চলের জন্য ৫৩ বিজিবির বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৭০০ মানুষ

সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার

সাভারে ধর্ষণের পর হত্যা: দুই সপ্তাহে সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

হরমুজ প্রণালীতে ২টি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি ইরানের

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন

ইরানের সামরিক কমান্ড সেন্টার ও নৌ-সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের

খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গান গাইবে নাইম মুর্তজার বেংগল বয়েজ

১০

যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান

১১

নবীনগর পৌরসভায় মশা নিধনের বাজেট নিয়ে প্রশ্ন পৌরবাসীর, টেক্স দিয়েও কেন মিলছে না নাগরিক সুবিধা?

১২

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল

১৩

হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

১৪

​ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

১৫

বাঞ্ছারামপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহবন্দী করে রাখার অভিযোগ, ৩ দিন ধরে অনাহারে শিশুরা

১৬

লালমোহনে বিএনপি অফিসে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট, সংবাদ সম্মেলন

১৭

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

১৮

জনরায় উপেক্ষা করার পরিনতি ভালো হয় না; গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন -পীর সাহেব চরমোনাই

১৯

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

২০